কেকেআরবাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের জায়গায় ব্লেসিং মুজারাবানিকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আইপিএল-এ (IPL 2026) সুযোগ পাওয়ার আগে তিনি পাকিস্তান সুপার লিগে চুক্তিবদ্ধ ছিলেন। সেই চুক্তি ভেঙে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2026) যোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যা যথেষ্ট বিতর্কের সৃষ্টি করে।
৬ ফুট ৮ ইঞ্চি লম্বা ব্লেসিং মুজারাবানির আইপিএলে যোগদানের সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ক্ষুব্ধ। জিও সুপারের এক প্রতিবেদন অনুসারে, পাকিস্তান সুপার লিগের (PSL) সঙ্গে চুক্তি ভঙ্গের জন্য মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পিসিবি।
পিএসএল ছেড়ে কেকেআর-এ তারকা বোলার
ডানহাতি ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শামার জোসেফের বদলি হিসেবে তিনবারের পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ১ কোটি ১০ লক্ষ পাকিস্তানি রুপিতে চুক্তিবদ্ধ করে। তবে, ২৯ বছর বয়সী মুজারাবানি তার পিএসএল চুক্তি থেকে সরে এসে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন।
টি২০ বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন জিম্বাবোয়ে ফাস্ট বোলার
সম্প্রতি সমাপ্ত আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ব্লেসিং মুজারাবানি দুর্দান্ত ফর্মে ছিলেন। ছয় ম্যাচে তিনি ১৩ উইকেট নিয়েছিলেন এবং টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারীদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে, তিনি এক দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছিলেন, ১৭ রানে চারটি উইকেট নিয়ে জিম্বাবুয়েকে সুপার ৮ রাউন্ডে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন।