GT vs RR, IPL 2026 Qualifier 2: গিলের সেঞ্চুরিতে ফাইনালে GT, ৭ উইকেটে হেরে বিদায় RR-এর

দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে প্রায় একপেশেভাবে হারিয়ে ফাইনালে উঠে গেল গুজরাত টাইটান্স। আইপিএল-এ যোগ দেওয়ারব পর এটা তাদের দ্বিতীয় ফাইনাল। প্রথম্বারে চ্যাম্পিয়ন হলেও, রবিবার কী হবে? সামনে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি।

Advertisement
গিলের সেঞ্চুরিতে ফাইনালে GT, ৭ উইকেটে হেরে বিদায় RR-এরএই ফ্রেমে গুজরাট টাইটানসের খেলোয়াড়রা একে অপরের সাথে উদযাপন করছেন। (X)

দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে প্রায় একপেশেভাবে হারিয়ে ফাইনালে উঠে গেল গুজরাত টাইটান্স। আইপিএল-এ যোগ দেওয়ারব পর এটা তাদের দ্বিতীয় ফাইনাল। প্রথম্বারে চ্যাম্পিয়ন হলেও, রবিবার কী হবে? সামনে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। রান তাড়া কোর্টে নেমে দারুণ সেঞ্চুরি গিলের।

গুজরাতের ইনিংস

২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাতের ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শন দুর্দান্ত সূচনা করেন। দুজনেই লম্বা শটের পরিবর্তে মাটির শট খেলেন। পুরো ম্যাচ জুড়ে রাজস্থানের বোলাররা উইকেট নিতে হিমশিম খাচ্ছিলেন। তবে, জিটি-র স্কোর যখন ১৬৭, তখন আগের ম্যাচের মতোই ১৩তম ওভারে সাই সুদর্শন (৫৮) আবারও হিট উইকেটে আউট হন। গুজরাত যখন জয়ের কাছাকাছি, ঠিক তখনই ৫২ বলে ১০৪ রান করে তিনি জোফ্রা আর্চারের বলে এলবিডব্লিউ হন। গিল যখন আউট হন, তখন গুজরাতের জয়ের জন্য ৩০ বলে ৩৩ রান প্রয়োজন ছিল। ম্যাচটি দ্রুত শেষ করার চেষ্টায় ওয়াশিংটন সুন্দর ১৬ রান করে নান্দ্রে বার্গারের বলে আউট হন।

 

রাজস্থানের ইনিংস

মহম্মদ সিরাজের করা ইনিংসের তৃতীয় ওভারে বৈভব সিং২০ রান দেন। অন্যদিকে, রিয়ান পরাগ (১১) আবারও হতাশ করেন। জেসন হোল্ডারের বলে ৩ রান করে আউট হন ধনুশ শানাকা। পিচ-হিটার হিসেবে মাঠে নামলেও জোফ্রা আর্চার ৭রান করে আউট হন। একের পর এক উইকেট পতনের মাঝে বৈভব সূর্যবংশী ৩১ বলে তাঁর অর্ধশতক পূর্ণ করেন, যাতাঁর ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির অর্ধশতক। কাগিসো রাবাদার বলে প্রসিদ্ধ কৃষ্ণের হাতে ৪৭ বলে ৯৬ রান করে তিনি আউট হন। তাঁর ইনিংসে তিনি ৮টি চার ও ৭টি ছক্কা হাঁকান।

এই ম্যাচে রাজস্থান রয়‍্যালসের শুরুটা ভালো হয়নি। মহম্মদ সিরাজের প্রথম ওভারের চতুর্থ বলেই যশস্বী জয়সওয়াল (১) আউট হন। এরপর ধ্রুব জুরেলও (৭) তেমন একটা ঘুরে দাঁড়াতে পারেননি, কাগিসো রাবাদার বলে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর মাঠে নেমে রবীন্দ্র জাদেজা প্রথম বলেই একটি চার মারেন। মহম্মদ সিরাজের করা ইনিংসের তৃতীয় ওভারে বৈভব ২০ রান করেন।

Advertisement

দুই দলের প্লেয়িং ইলেভেনে কতটা পরিবর্তন আনা হয়েছে?
আইপিএল ২০২৬ কোয়ালিফায়ার ২-এ রাজস্থান রয়‍্যালসের অধিনায়ক রিয়ান পরাগ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। পরাগ বলেছেন যে ইনিংসের শেষের দিকে উইকেট মন্থর হয়ে যায় এবং তার দলের একটি শক্তিশালী বোলিং আক্রমণ রয়েছে। গুজরাত টাইটানসের অধিনায়ক শুভমান গিলও বলেছেন যে তিনি প্রথমে ব্যাট করতে চান। গুজরাত তাদের প্লেয়িং ইলেভেনে সাই কিশোরকে অন্তর্ভুক্ত করেছে।
 

রাজস্থান রয়‍্যালস প্লেয়িং ইলেভেন: যশস্বী জয়সও য়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুয়েল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ (অধিনায়ক), ডোনোভান ফেরেরা, দাসুন শানাকা, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, নন্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা, যশরাজ পুঞ্জা
গুজরাত টাইটান্স প্লেয়িং ইলেভেন: সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাদা, প্রসিদ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ।

POST A COMMENT
Advertisement