IPL 2026 Rachin Ravindra: কলকাতায় এসেই বেলা বোসের খোঁজে রাচীন রবীন্দ্র, VIRAL

আর মাত্র ৮ দিন পরেই শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্ট খেলতে কলকাতা নাইট রাইডার্সের তারকা রাচীন রবীন্দ্র সহ প্রায় সকলেই যোগ দিয়েছেন দলে। তবে সোশ্যাল মিডিয়ায় রাচিনের আসার ভিডিও এখন ভাইরাল। কারণ, একেবারে বাঙালি সাজে দেখা গেল নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডারকে। শুধু তাই নয়, কলকাতায় এসেই বেলা বোসের খোঁজে কিউয়ি তারকা।

Advertisement
কলকাতায় এসেই বেলা বোসের খোঁজে রাচীন রবীন্দ্র, VIRALরাচীন রবীন্দ্র ( ছবি সৌজন্যে-কেকেআর-এর পোস্ট)

আর মাত্র ৮ দিন পরেই শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্ট খেলতে কলকাতা নাইট রাইডার্সের তারকা রাচীন রবীন্দ্র সহ প্রায় সকলেই যোগ দিয়েছেন দলে। তবে সোশ্যাল মিডিয়ায় রাচিনের আসার ভিডিও এখন ভাইরাল। কারণ, একেবারে বাঙালি সাজে দেখা গেল নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডারকে। শুধু তাই নয়, কলকাতায় এসেই বেলা বোসের খোঁজে কিউয়ি তারকা।

ভিডিও ভাইরাল
কলকাতা নাইট রাইডার্সের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবিতে দেখা যাচ্ছে রাচীন রবীন্দ্রকে। ঘরে ঢুকে টেবিলের উপর রাখা পুরনো ডায়ালের টেলিফোন তুলে ২৪৪-১১৩৯-এ ফোন করছেন। শুধু তাই নয়, ফোন করে একেবারে অঞ্জন দত্তের মতো করেই বেলা বোসকে খুঁজছেন কিউয়ি তারকা। পেছনে বাজছে সেই পরিচিত গান। ১৯৯৮ সালে অঞ্জন দত্তের গান 'এটা কি ২৪৪১১৩৯' দারুণ জনপ্রিয় হয়েছিল। 

এবার 'বাঙালি রাচীন'

কেকেআরে বাঙালি ক্রিকেটারের অভাব নিয়ে আক্ষেপ বহুদিনের। সেই ক্ষতে প্রলেপ দিতেই রাচিনের এই ‘বাঙালিয়ানা’কে কেকেআরের স্ট্র্যাটেজি বলে মনে করছেন ভক্তরা । শাহরুখ খানের দল এবার ২ কোটি টাকার বিনিময়ে দলে ভিড়িয়েছে কিউয়ি অলরাউন্ডার রাচীনকে। কিন্তু শুক্রবার সকালে তাঁকে যেভাবে বরণ করে নেওয়া হলো, তা দেখে হতবাক ভক্তরা। কোঁকড়ানো চুল আর পাঞ্জাবিতে রাচীনকে একেবারে খাঁটি বাঙালি সাজে হাজির করে চমকে দিল কেকেআর।আর তাঁর নামের মধ্যেই তো লুকিয়ে আছে বাঙালির আবেগ— ‘রবীন্দ্র’!

তবে এখন প্রশ্ন হল, সম্পর্কে রয়েছেন রাচীন। বাস্তবে তিনি দীর্ঘদিন ধরে প্রেমিলা মোরারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ২ কোটি টাকায় কিউয়ি তারকাকে কিনেছে কেকেআর। শুক্রবার সকালে রাচীন রবীন্দ্রকে স্বাগত জানায় নাইটরা। ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু কেকেআরের। তবে রাচীন নিয়মিত সুযোগ পাবেন কি না, সেটা একটা প্রশ্ন। পরপর দুই মরসুম ভাল যায়নি কেকেআর-এর। এ মরসুমে তাঁরা ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই দেখার। 

Advertisement

POST A COMMENT
Advertisement