বৈভব সূর্যবংশী বৈভব সূর্যবংশীর ব্যাটিং-এ গোটা ক্রিকেট দুনিয়া মুগ্ধ। ১৫ বছর বয়সী এই ব্যাটার আইপিএল-এ তিনি এ মুহূর্তে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার। ফলে তাঁকে রক্ষা করা দরকার। যাতে কোনোভাবেই তাঁর এই প্রতিভা নষ্ট না হয়ে যায়। এ ব্যাপারে বৈভবের মা বাবাকে সতর্ক করলেন ভারতের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, বৈভবকে 'নজরের' হাত থেকে রক্ষা কোর্টে হবে।
বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পাশাপাশি, কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ডও ভেঙে ফেলেছেন এই তারকা। ছক্কা মারার রেকর্ড গড়েও অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে কিশোর ক্রিকেটারের। এসআরএইচ-এর বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জয়ের পর নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে অশ্বিন বলেন, একটি মাত্র আইপিএল মরসুমের মধ্যেই ওই কিশোরের উন্নতি করার এবং মানিয়ে নেওয়ার ক্ষমতাই তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।
অশ্বিন বলেন, 'আমি ১৫ বছরের ছেলের প্রসঙ্গ তুলতে চাই না, কিন্তু বলুন তো, এই পর্যায়ের মানসিক পরিপক্কতা অর্জনের জন্য সে ১৫ বছর বয়সে কয়টা ম্যাচ খেলেছিল?' আপনাদের যদি মনে থাকে, থার্ড ম্যানের ওপর দিয়ে মারা তাঁর সেই আপারকাট শটটির কথা, মরসুমের শুরুতে সেই একই বল ও সোজা খেলার চেষ্টা করত এবং তা টপ এজ হয়ে যেত। মাত্র ১৫ বছর বয়সে, এক মরসুমের মধ্যেই সে এতটা পরিবর্তন এনেছে। যা সত্যিই ভাবা যায় না।'
পাশাপাশি অশ্বিন আরও যোগ করেন, 'সে কোনো সাধারণ ক্রিকেটার নয়। তার ওপর থেকে কুদৃষ্টি দূর করার জন্য তার মা-বাবাকে যা যা করা দরকার, তাই করতে হবে।' ম্যাচের পর সাক্ষাৎকারে বৈভব বলে, 'সেঞ্চুরি তো পরে আসবে, আমি আজ রাতে আমার দলের জন্য ম্যাচটা জেতার চেষ্টা করেছি।' এ প্রসঙ্গেও মন্তব্য করেছেন অশ্বিন। তিনি বলেন, 'ও যেভাবে ব্যাট করে, তাতে সেঞ্চুরির কথা ভাবে না, কারণ ও জানে যে এখানে-সেখানে সেঞ্চুরি পেয়েও যাবে।'
এই কিশোর চলতি মরসুমে এখন পর্যন্ত ৪৫.৩৩ গড়ে এবং ২৪২.৮৬-এর অবিশ্বাস্য স্ট্রাইক রেটে ৬৮০ রান করেছেন, যা প্রতিষ্ঠিত টি-টোয়েন্টি তারকাদের মধ্যেও খুব কমই দেখা যায়। আর সেই কারণেই তাঁকে দ্রুত জাতীয় দলের জন্য ভাবার দাবি করেছেন অশ্বিন থেকে শুরু করে অন্য তারকারা।