IPL 2026 RCB: RCB কি ৫ জন বিদেশি খেলাচ্ছে? বিরাটকে অদ্ভুত প্রশ্ন; মজার উত্তর কোহলির

আইপিএল-এ যে কোনও দল একসঙ্গে চার বিদেশিকে খেলাতে পারে। তবে আরসিবি কি সেই নিয়ম ভাঙছে? আইপিএল-এর মতো টুর্নামেন্টে এমনটা হওয়ার কথা নয় কোনওভাবেই। আসলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা বিরাট কোহলির সঙ্গে মজা করছিলেন আরসিবি ইনসাইডার শো-র সঞ্চালক মিস্টার নাগস। সমর্থকদের মধ্যে দারুণ জনপ্রিয় এই শো।

Advertisement
RCB কি ৫ জন বিদেশি খেলাচ্ছে? বিরাটকে অদ্ভুত প্রশ্ন; মজার উত্তর কোহলিরভাইরাল হওয়া আরসিবি সাক্ষাৎকারে পঞ্চম বিদেশী খেলোয়াড়ের রসিকতায় হেসে ফেলেন কোহলি। (ছবি: এক্স/আরসিবি)

আইপিএল-এ যে কোনও দল একসঙ্গে চার বিদেশিকে খেলাতে পারে। তবে আরসিবি কি সেই নিয়ম ভাঙছে? আইপিএল-এর মতো টুর্নামেন্টে এমনটা হওয়ার কথা নয় কোনওভাবেই। আসলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা বিরাট কোহলির সঙ্গে মজা করছিলেন আরসিবি ইনসাইডার শো-র সঞ্চালক মিস্টার নাগস। সমর্থকদের মধ্যে দারুণ জনপ্রিয় এই শো। 

আসলে কি হয়েছে?
আরসিবি কি পাঁচ বিদেশি খেলাচ্ছে? এই প্রশ্ন করেছিলেন নাগস। কেন এমন প্রশ্ন? আসলে বিরাট কোহলি এখন টি২০ আন্তর্জাতিক ও টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন। খেলেন শুধু ওডিআই ক্রিকেট। ফলে যে সময় তাঁর ম্যাচ থাকে না তখন তিনি উড়ে যান লন্ডনে। ব্যাঙ্গালোর, দিল্লি বা মুম্বইয়ে নয়, বিরাটকে বছরের বেশিরভাগ সময় লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। আর সে কারণেই এই প্রশ্ন তুলেছেন নাগস। বিরাট কোহলিকে ঘুরিয়ে বিদেশিই বলতে চেয়েছেন। 

এর উত্তর দিয়েছেন বিরাট। তিনি বলেন, '‘আমাকে কেন জিজ্ঞেস করছ? বিদেশি ক্রিকেটারদের জিজ্ঞাসা করো। আমি তো বিদেশি নই। আমাকেও বিদেশি ক্রিকেটার মনে করা হচ্ছে নাকি?’ উল্লেখ্য, এ বার IPL শুরুর আগে লন্ডনে ছিলেন কোহলি। জানুয়ারিতে ভারতের হয়ে শেষ ODI সিরিজ় খেলেই চলে গিয়েছিলেন সেখানে। এমনকী ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময়েও আসেননি ভারতে। তবে পারফর্ম্যান্সে এসবের প্রভাব পড়তে দেননি তিনি।

গত মরসুমে আইপিএল জেতার পর এ মরসুমে আরসিবি-র উপর প্রত্যাশার চাপ অনেকটাই বেশি। প্রথম ম্যাচে তারা জয়ও তুলে নিয়েছে। শনিবার তারা দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে।

শো-টিতে কোহলির নতুন লুক, হেয়ারকাট এবং ট্যাটু নিয়েও আলোচনা করা হয়। নাগাস যখন তাঁর হেয়ারকাটের বিস্তারিত জানতে চান, কোহলি হেসে বলেন যে তিনি এটি উপভোগ করেন এবং এতে তাঁর ভালোলাগে, যাতাঁর পারফরম্যান্সেও প্রতিফলিত হয়। নাগস এখানেই থামেন না, কোহলিকে বলেন, 'তিনিই তো প্রতি বছর নতুন লুক নিয়ে আসেন।' জবাবে কোহলিও তাকে ট্রোল করে বলেন, 'তিনিই তো প্রতি বছর একই স্টাইল ধরে রাখেন।" অনুষ্ঠান জুড়ে দুজনের মধ্যে এই খুনসুটি চলতে থাকে।

Advertisement

POST A COMMENT
Advertisement