IPL 2026 Rohit Sharma Injury: হারের হ্যাটট্রিকের পর ফের ধাক্কা MI শিবিরে, PBKS ম্যাচে খেলতে পারবেন রোহিত?

একে টানা ৩ ম্যাচ হার, তার উপর আবার রোহিত শর্মার চোট।  হ্যামস্ট্রিংয়ের চোট পরীক্ষা করার জন্য এখন স্ক্যান করা হবে, যার মাধ্যমে জানা যাবে তিনি পরের ম্যাচে খেলতে পারবেন কি না। মুম্বই ইন্ডিয়ান্সের পরের ম্যাচ ১৬ই এপ্রিল পঞ্জাব কিংসের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু এই ম্যাচে রোহিতের অংশগ্রহণ তাঁর ফিটনেস রিপোর্টের উপর নির্ভর করবে।

Advertisement
হারের হ্যাটট্রিকের পর ফের ধাক্কা MI শিবিরে, PBKS ম্যাচে খেলতে পারবেন রোহিত?

একে টানা ৩ ম্যাচ হার, তার উপর আবার রোহিত শর্মার চোট।  হ্যামস্ট্রিংয়ের চোট পরীক্ষা করার জন্য এখন স্ক্যান করা হবে, যার মাধ্যমে জানা যাবে তিনি পরের ম্যাচে খেলতে পারবেন কি না। মুম্বই ইন্ডিয়ান্সের পরের ম্যাচ ১৬ই এপ্রিল পঞ্জাব কিংসের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু এই ম্যাচে রোহিতের অংশগ্রহণ তাঁর ফিটনেস রিপোর্টের উপর নির্ভর করবে।

আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রোহিত শর্মা চোট পান। ষষ্ঠ ওভারে তিনি আহত হয়ে মাঠ ছাড়েন। সেই সময় রোহিত ভাল ব্যাটিং করছিলেন এবং দুটি চার ও একটি ছক্কা সহ ১৩ বলে ১৯ রান করেছিলেন। ওই ওভারের আগে মাঠের ফিজিও রোহিতকে পরীক্ষা করেন। চিকিৎসার পর তিনি ব্যাট করতে ফিরলেও, মাত্র একটি বল খেলেই ফিরে যান। এতে বোঝা যায় যে চোটটি গুরুতর হতে পারে, যদিও স্ক্যানের ফলাফল হাতে পাওয়ার পরেই এর বোঝা যাবে তাঁর ঠিক কী অবস্থা।

ম্যাচ শেষে দলের খেলোয়াড় রাদারফোর্ডও বলেছেন যে, চোর্ট সম্পর্কে এই মুহূর্তে খুব বেশি তথ্য নেই, তবে এটি হ্যামস্ট্রিং সংক্রান্ত সমস্যা বলে মনে হচ্ছে। রোহিত শর্মা এই মরসুমে ভাল ফর্মে আছেন। তিনি চারটি ম্যাচে একটি অর্ধশতরান করেছেন। মোট তাঁর ব্যাট থেকে এসেছে ১৩৭ রান। তাই, পরের ম্যাচে তিনি খেলতে না পারলে তা মুম্বই ইন্ডিয়ান্সের জন্য একটি বড় ধাক্কা হতে পারে।

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইতোমধ্যেই তাদের চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরে গিয়েছে, এবং রোহিতের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতি হার্দিক পান্ডিয়ার দলের জন্য মারাত্মক হতে পারে। এখন সবার নজর তাঁর ফিটনেস রিপোর্টের দিকে। পাশাপাশি মাথায় রাখতে হবে, তাঁকে পরের বছর একদিনের বিশ্বকাপ খেলতে হবে। ফলে রোহিতের ফিটনেসের খেয়াল রাখবে মুম্বই। ফলে ঝুঁকি নিতে চাইবে না তারা। তবে তাঁকে ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যবহার করতে পারে তারা। 

Advertisement

POST A COMMENT
Advertisement