বৈভবের সঙ্গে ম্যানেজার রোমিবিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দারুণ জয় পেলেও বিতর্কের মুখে রাজস্থান রয়্যালস। নিয়মভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারে রাজস্থান। জানা গিয়েছে, রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু-র বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রাজস্থান শিবিরের ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের ঘটনা সামনে এসেছে। যা নিয়ে মুখ খুলেছেন আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যান লোলিত মোদীও।
কী ঘটেছে?
অভিযোগের কেন্দ্রে রয়েছেন RR ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার রোমি ভিন্দার। ম্যাচ চলাকালীন তাঁকে (Romi Bhinder) ডাগআউটে বসে মোবাইল ব্যবহার করতে দেখা যায়। সেই সময় তাঁর পাশেই বসেছিলেন দলের তারকা তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। আইপিএলের কড়া নিয়ম, ম্যাচ চলাকালীন ডাগআউট বা টেকনিক্যাল এরিয়ায় কোনও রকম মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এবং এই নিয়ম ভাঙলে কড়া শাস্তি পেতে হয়। তবে এক্ষেত্রে কী হবে সেতাই এখন দেখার
কী শাস্তি হতে পারে?
সূত্রের খবর, এই ঘটনায় রাজস্থান রয়্যালসকে মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে। পাশাপাশি সতর্কবার্তা বা অন্য শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। গড়াপেটা বা বেটিং, স্পট ফিক্সিং রুখতে আইপিএলে ম্যাচ চলাকালীন কোনওভাবেই মোবাইল বা ওই জাতীয় যোগাযোগ রক্ষাকারী ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার করতে পারেন না ক্রিকেটার, কোচ, বা ডাগ আউটে থাকা টিম ম্যানেজমেন্টের কেউ। সব নিয়ম জেনেও রাজস্থান রয়্যালসের ম্যানেজার কেন এই কাজ করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
বৈভবকে সুযোগ দেওয়ার দাবি
একের পর এক বিস্ফোরক ইনিংস খেলে শিরোনামে রয়েছেন বৈভব সূর্যবংশী। তাঁকে এবার ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি তুললেন বিসিসিআই কর্তা। ১৪ বছর বয়সী এই তারকা শুক্রবার আরসিবি-র বিরুদ্ধে ২৬ বলে ৭৮ রানের ইনিংস খেলেন। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিশ্বের সেরা বোলার জসপ্রীত বুমরার প্রথম বলেই ছক্কা মেরে শিরোনামে এসেছিলেন।
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল মনে করেন, বৈভব সূর্যবংশীকে যত দ্রুত সম্ভব ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত। তিনি তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, 'এই আইপিএল মরসুমে বৈভব সূর্যবংশীর ব্যাটিং ছিল অসাধারণ। তাঁর পারফরম্যান্স দেখে বলা যায়, এই প্রতিভাবান খেলোয়াড় অবশ্যই টিম ইন্ডিয়ার সর্বকনিষ্ঠ অভিষেককারী হওয়ার যোগ্য। এত প্রতিভাবান ও তরুণ একজন খেলোয়াড়কে নির্বাচিত হতে দেখা বিরল। ভারতের সর্বকনিষ্ঠ অভিষেককারী হিসেবে তাকে দলে নেওয়ার দাবি সম্পূর্ণ যৌক্তিক।'