সৌরভ গঙ্গোপাধ্যায়আইপিএল-এ ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। যা ২০২৬-এর মরসুম শুরু হওয়ার আগেও চলছে। দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর প্যাটেলও এই নিয়মের বিরোধিতা করেছেন। তবে এ ব্যাপারে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে এই নিয়ম এখনই বদলাবে না। ফলে এটা নিয়েই খেলতে হবে।
সৌরভ বলেন, 'ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম থাকবেই। আমি যখন BCCI-র সভাপতি হয়েছিলাম, তার আগেই এই নিয়ম চালু ছিল। তাই এটা হঠাৎ করে তুলে দেওয়া হবে বলে মনে হয় না। কেউ এই নিয়ম পছন্দ করবে, কেউ আবার সমালোচনা করবে— এটা স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত ভালো খেলোয়াড়রা নিজেদের ঠির প্রমাণ করবে।’
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে
যত দিন যাচ্ছে ততই ভারতীয় ক্রিকেট দারুণ জায়গায় চলে যাচ্ছে। আর এটা আরও বাড়বে বলেই মনে করেন সৌরভ। তিনি মনে করেন এর মূল কারণ, প্রচুর সংখ্যক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে গোটা দেশে। তিনি মনে করেন, 'ভারতের দাপট চলতেই থাকবে। আমাদের দেশে যে পরিমাণ প্রতিভা রয়েছে, তা আগামী অনেক বছর ধরে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে।'
ভারত সাদা বলের ক্রিকেটে নিজেদের প্রভাব দেখালেও, লাল বলের ক্রিকেটে অনেকটা পিছিয়ে পড়েছে। সে ব্যাপারে চিন্তায় ভারতের ক্রিকেট সমর্থকরা। তবে নতুন প্রতিভায় ভর করেই ভবিষ্যতে ভারতের ক্রিকেট এগিয়ে যাবে বলে মনে করেন প্রিন্স অফ ক্যালকাটা। তিনি বলেন, 'নতুন প্রজন্মের ক্রিকেটাররা ধীরে ধীরে টেস্ট ক্রিকেটেও নিজেদের মানিয়ে নেবে এবং ভালো খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তুলবে।’
আইপিএল-এর সূচি
বিভিন্ন রাজ্যে ভোট থাকায় প্রথমিকভাবে ২০টি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিসিসিআই।
| তারিখ | দল | সময় |
| ২৮-০৩-২০২৬ |
হায়দ্রাবাদ (SRH) বনাম বেঙ্গালুরু (RCB) |
সন্ধ্যা সাড়ে সাতটা |
| ২৯-০৩-২০২৬ |
কলকাতা (KKR) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI) |
সন্ধ্যা সাড়ে সাতটা |
| ৩০-০৩-২০২৬ |
চেন্নাই (CSK) বনাম রাজস্থান (RR) |
সন্ধ্যা সাড়ে সাতটা |
| ৩১-০৩-২০২৬ | গুজরাত টাইটন্স (GT) বনাম পঞ্জাব কিংস (PBKS) | সন্ধ্যা সাড়ে সাতটা |
| ১-০৪-২০২৬ |
দিল্লি ক্যাপিটালস (DC) বনাম লখনউ সুপার জায়েন্ট (LSG) |
সন্ধ্যা সাড়ে সাতটা |
| ২-০৪-২০২৬ |
হায়দ্রাবাদ (SRH) বনাম কলকাতা (KKR) |
সন্ধ্যা সাড়ে সাতটা |
| ৩-০৪-২০২৬ |
পঞ্জাব ( PBKS) বনাম চেন্নাই (CSK) |
সন্ধ্যা সাড়ে সাতটা |
| ৪-৪-২০২৬ |
মুম্বই (MI) বনাম দিল্লি (DC) |
বিকেল সাড়ে তিনটে |
| ৪-৪-২০২৬ |
রাজস্থান (RR) বনাম গুজরাত (GT) |
সন্ধ্যা সাড়ে সাতটা |
| ৫-৪-২০২৬ |
লখনউ (LSG) বনাম হায়দ্রাবাদ (SRH) |
বিকেল সাড়ে তিনটে |
| ৫-৪-২০২৬ |
চেন্নাই (CSK) বনাম বেঙ্গালুরু (RCB) |
সন্ধ্যা সাড়ে সাতটা |
| ৬-৪-২০২৬ |
পঞ্জাব (PBKS) বনাম কলকাতা (KKR) |
সন্ধ্যা সাড়ে সাতটা |
| ৭-৪-২০২৬ |
মুম্বই (MI) বনাম রাজস্থান (RR) |
সন্ধ্যা সাড়ে সাতটা |
| ৮-৪-২০২৬ |
গুজরাত (GT) বনাম দিল্লি (DC) |
সন্ধ্যা সাড়ে সাতটা |
| ৯-৪-২০২৬ |
লখনউ (LSG) বনাম কলকাতা (KKR) |
সন্ধ্যা সাড়ে সাতটা |
| ১০-৪-২০২৬ |
বেঙ্গালুরু (RCB) বনাম রাজস্থান (RR) |
সন্ধ্যা সাড়ে সাতটা |
| ১১-৪-২০২৬ |
হায়দ্রাবাদ (SRH) বনাম পঞ্জাব (PBKS) |
বিকেল সাড়ে তিনটে |
| ১১-৪-২০২৬ |
দিল্লি (DC) বনাম চেন্নাই (CSK) |
সন্ধ্যা সাড়ে সাতটা |
| ১২-৪-২০২৬ |
গুজরাত (GT) বনাম লখনউ (LSG) |
বিকেল সাড়ে তিনটে |
| ১২-৪-২০২৬ |
বেঙ্গালুরু (RCB) বনাম মুম্বই (MI) |
সন্ধ্যা সাড়ে সাতটা |