IPL 2026 Mukul Chowdhury: দায়িত্ব নিয়ে KKR-কে একাই হারালেন মুকুল, কে এই তরুণ? কীভাবে উত্থান?

মুকুল চৌধুরীর (Mukul Choudhary) দুরন্ত ব্যাটিং-এ এখনও জয় অধরা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। ২১ বছর বয়সী এই ক্রিকেটার প্রবল চাপের মধ্যে মাত্র ২৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। যার মধ্যে ছিল সাতটি বিশাল ছক্কা ও দু'টি চার। ১৮২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে একটা সময় ১২৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে লখনউ সুপার জায়েন্ট (Lucknow Super Giant)। সেখান থেকে দলকে জয়ের রাস্তা দেখান মুকুল।

Advertisement
দায়িত্ব নিয়ে KKR-কে একাই হারালেন মুকুল, কে এই তরুণ? কীভাবে উত্থান?মুকুল চৌধুরী

মুকুল চৌধুরীর (Mukul Choudhary) দুরন্ত ব্যাটিং-এ এখনও জয় অধরা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। ২১ বছর বয়সী এই ক্রিকেটার প্রবল চাপের মধ্যে মাত্র ২৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। যার মধ্যে ছিল সাতটি বিশাল ছক্কা ও দু'টি চার। ১৮২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে একটা সময় ১২৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে লখনউ সুপার জায়েন্ট (Lucknow Super Giant)। সেখান থেকে দলকে জয়ের রাস্তা দেখান মুকুল।

কে এই মুকুল চৌধুরী?
রাজস্থানের ঝুনঝুনেতে জন্ম এই তরুণ ক্রিকেটারের। মূলত পেশায় শিক্ষক বাবার অনুপ্রেরণাতেই ক্রিকেটে আসা। গ্রামের চৌহদ্দি থেকে বেরিয়ে এসেছে এবিএস ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি দিল্লির বিরুদ্ধে ম্য়াচ জেতানো ইনিংস খেলেন। এরপর বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির নজরে চলে আসেন। 'বাত অ্যান্ড বল' নামের একটি ইউটিউব চ্যানেলে তিনি জীবনের অজানা গল্প শেয়ার করেছিলেন। জানান, তাঁর বাবা নাকি ছেলের জন্য ক্রিকেট ছাড়া অন্য কোনও কেরিয়ার অপশনই ভাবেননি। মুকুলের বাবা স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন, যতদিন পর্যন্ত ক্রিকেট খেলে সুনাম অর্জন করতে পারছ, ততদিন গ্রামে ফেরত আসবে না। 

মুকুল চারটি প্রথম-শ্রেণির ম্যাচ, পাঁচটি লিস্ট-এ ম্যাচ এবং দশটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রথম-শ্রেণির ম্যাচে মুকুল ১৭.১৬ গড়ে ১০৩ রান করেছেন। লিস্ট-এ ক্রিকেটে মুকুল ১৪.২০ গড়ে ৭১ রান করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে মুকুল তিনটি অর্ধশতকসহ ৪৬.৬৬ গড়ে এবং ১৬৪.৭০ স্ট্রাইক রেটে ২৮০ রান করেছেন।

সৈয়দ মুশতাক আলী ট্রফি (SMAT) ২০২৫-২৬-এ নিজের বিস্ফোরক ব্যাটিং দিয়ে শিরোনামে এসেছিলেন মুকুল চৌধুরী। তিনি পাঁচটি ইনিংসে ৫৭.৬৬ গড়ে এবং ১৯৮.৮৫ স্ট্রাইক রেটে ১৭৩ রান করেন, যার মধ্যে ছিল ১০টি চার ও ১৩টি ছক্কা। আইপিএল ২০২৬-এর মিনি-নিলামে লখনউ সুপার জায়ান্টস মুকুলকে ২.৬০ কোটি টাকায় (২৬ মিলিয়ন টাকায়) কিনে নেয়। মুকুলের ভিত্তি মূল্য ছিল ৩০ লক্ষ টাকা।

Advertisement

কত টাকায় মুকুলকে কিনেছে লখনউ?
২০২৬ আইপিএল টুর্নামেন্টের মিনি অকশনে রাজস্থানের ঝুনঝুন থেকে উঠে আসা এই উইকেটকিপার-ব্যাটারের বেস প্রাইস ছিল মাত্র ৩০ লাখ টাকা। কিন্তু, আবু ধাবিতে আয়োজিত নিলাম অনুষ্ঠানে তাঁকে নিয়ে ফ্র্যাঞ্চাইজ়িদের মধ্যে যথেষ্ট দড়ি টানাটানি চলে। প্রথমে রাজস্থান রয়্যালস এবং তারপর মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল। অবশেষে লখনউ সুপার জায়ান্টস তাঁকে ২.৬০ কোটি টাকায় দলে নেয়।

POST A COMMENT
Advertisement