IPL 2026 KKR: খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়লেন রাহানে, SRH ম্যাচে খেলতে পারবেন KKR ক্যাপ্টেন?

ব্যাটিং করার সময় দারুণ ছন্দে দেখা গিয়েছে তাঁকে। তবে ফিল্ডিং করতে গিয়েই চোট পেলেন কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। যা কলকাতা নাইট রাইডার্সের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। ফিল্ডিং করার সময় চার ওভারের মাথায় চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন ক্যাপ্টেন রাহানে। মাঠের বাইরে নিয়ে যেতে হয় তাঁকে। পরিস্থিতি বুঝে তিনি আর নামেননি। 

Advertisement
খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়লেন রাহানে, SRH ম্যাচে খেলতে পারবেন KKR ক্যাপ্টেন? এই ফ্রেমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে। (গেটি)

ব্যাটিং করার সময় দারুণ ছন্দে দেখা গিয়েছে তাঁকে। তবে ফিল্ডিং করতে গিয়েই চোট পেলেন কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। যা কলকাতা নাইট রাইডার্সের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। ফিল্ডিং করার সময় চার ওভারের মাথায় চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন ক্যাপ্টেন রাহানে। মাঠের বাইরে নিয়ে যেতে হয় তাঁকে। পরিস্থিতি বুঝে তিনি আর নামেননি। 

কী হয়েছিল?
এ দিন চার ওভারের পরেই মাটিতে শুয়ে পড়তে দেখা যায় রাহানেকে। বোঝা যাচ্ছিল তাঁর পায়ের পেশিতে টান ধরেছে। মাঠে কিছু ক্ষণ চিকিৎসা হওয়ার পর ফিজিয়োর সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান রাহানে। পরে আর ফিল্ডিং করতে নামেননি। রিঙ্কু সিং অধিনায়কত্ব করেন। তাঁকে পরের ম্যাচে পাওয়া যাবে কিনা সেটা এখনই বলে দেয়া যাচ্ছে না।

তাঁর চোট ঠিক কোন অবস্থায় আছে? সে ব্যাপারে নিজেই মুখ খুলেছেন নাইট ক্যাপ্টেন। নিজের চোট নিয়ে রাহানে বলেছেন, 'এখন ভালই আছি। পায়ের পেশিতে টান ধরেছিল। দুটো পায়েই সমস্যা হচ্ছিল। আশা করি দ্রুত ঠিক হয়ে যাব।' এর পরেই নিজের ব্যাটিং নিয়ে মজা করে বলেন, 'আমি এখনও তরুণ। মাত্র ৩৭ বছর বয়স। বেশ ভাল লাগছে। পেশির টানে সমস্যা হয়েছে ঠিকই। কারণ এখানে আর্দ্রতা প্রচুর। তবে নিজের ব্যাটিং নিয়ে খুশি।' ব্যাট হাতে ৪০ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন রাহানে। যা বড় রানের ভিত গড়ে দিয়েছিল। শেষদিকে অঙ্গকৃষ রঘুবংশী (২৯ বলে ৫১), রিঙ্কু সিং (২১ বলে ৩৩) দলের স্কোরকে ভাল জায়গায় নিয়ে যান।  

দল হেরেছে। বোলিং নিয়ে যে চিন্তা ছিল, সেটাও সত্যি হয়েছে। এই বোলিং দিয়ে যে আর যাই হোক আইপিএল জেতা যায় না তা বিলক্ষণ জানেন অভিজ্ঞ রাহানে। তবে ২২০ রান হাতে নিয়ে হারের পরও পোড় খাওয়া নেতার মতোই দলের বোলারদের পাশে দাঁড়ালেন রাহানে। তাদের দোষ দিতে চাইলেন না।     

Advertisement

POST A COMMENT
Advertisement