IPL 2026 KKR: ম্যাচের আগে পিচ ভাল ছিল, হারতেই সব দোষ পিচের, KKR-এর কী সমস্যা?

ফের কাঠগড়ায় ইডেনের পিচ! এবারে কলকাতার পিচকে একযোগে কাঠগড়ায় তুললেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) অধিনায়ক ঈশান কিষান (Ishan Kishan)। যদিও এই প্রথম নয়, গত মরসুমেও ইডেনের পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন নাইট অধিনায়ক।

Advertisement
ম্যাচের আগে পিচ ভাল ছিল, হারতেই সব দোষ পিচের, KKR-এর কী সমস্যা?

ফের কাঠগড়ায় ইডেনের পিচ! এবারে কলকাতার পিচকে একযোগে কাঠগড়ায় তুললেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) অধিনায়ক ঈশান কিষান (Ishan Kishan)। যদিও এই প্রথম নয়, গত মরসুমেও ইডেনের পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন নাইট অধিনায়ক।

কী জানালেন রাহানে? 
বৃহস্পতিবার ইডেনে যে পিচে প্রথমে ব্যাট করে সানরাইজার্স সহজেই ২২৬ রান তোলে, সেখানেই ১৬.১ ওভারে ১৬১ রান করেই অলআউট হয়ে যায় রাহানের দল। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে কেকেআর অধিনায়ককে পিচ নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে উত্তর দিতে গিয়ে রাহানে বলেন, 'প্রথম ইনিংসে বল ঠিকঠাক ব্যাটে এলেও, আমার মনে হয়েছে দ্বিতীয় ইনিংসে সেটা হয়নি। বরং বল পিচে পড়ে কিছুটা থমকে আসছিল। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আমাদের অসুবিধা হচ্ছিল। তবে প্রথমে আমাদের মনে হয়েছিল যে পরে ব্যাট করলে রান তাড়া করা অনেকটাই সহজ হবে। তবে এক্ষেত্রে পুরো উল্টো হয়েছে। যদিও আমি এই ব্যাপারে কোনওরকম অজুহাত দিতে চাই না। যদিও তাঁর কথাটা অনেকটা অজুহাতের মতই শুনিয়েছে।'

বোলারদের জন্যই কি হার? যা জানালেন রাহানে
পাশাপাশি পরপর দুই ম্যাচেই বোলাররা হতশ্রী বোলিং করলেও হায়দরাবাদের বিরুদ্ধে হারের জন্য ব্যাটারদেরই দায়ী করলেন রাহানে। তিনি বলেন, 'আজও বোলাররাই আমাদের ম্যাচে ফিরিয়েছিল। রান তাড়া করার সময় আমরা যদি কয়েকটা জুটি তৈরি করতে পারতাম তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হত। পাওয়ার প্লে'তে আমরা ৭৮ রান করেছিলাম। তবে মাঝে পর পর উইকেট হারানোয় আমরা ম্যাচটা হারলাম। দল হিসেবে আমরা ভাল ব্যাট করতে পারিনি।'

কেকেআর-এর উপর চাপ বাড়ছে
পরপর দুই ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছে কেকেআর। এখান থেকে আইপিএল-এর প্লে অফে যাওয়ার অঙ্ক অনেকটাই কঠিন হয়ে যেতে পারে। ঘরের মাঠে এভাবে হারতে থাকলে সমস্যায় পড়তে হতে পারে কেকেআর-কে। 

Advertisement

POST A COMMENT
Advertisement