কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন অধিনায়ক অজিঙ্ক রাহানের সাথে উদযাপন করছেনকলকাতা নাইট রাইডার্সের দুই স্পিনার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর বলে কোনও বৈচিত্র নেই। এমনটাই মনে করেন প্রাক্তন তারকা রবিচন্দ্রন অশ্বিন। সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বরুণ। প্রচুর রান দিয়েছেন। এবারের আইপিএল তাঁর কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। আর তা হলে অশ্বিন ভুল প্রমানিত হবেন।
অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, 'আমার মনে হয় না কেকেআরের বোলিং আক্রমণ দেখে প্রতিপক্ষরা চিন্তিত হবে। রহস্যের যে ব্যাপারটা ছিল, নতুনত্বের যে আমেজ ছিল, এবং ভয়ের যে দিকটি ছিল, তা হয়তো আর থাকবে না। আগে ব্যাটাররা অ্যানালিস্টের রুমে যেত, বোলারের হাতের দিকে তাকিয়ে থাকত, অথবা শুধু একটি রান নেওয়ার চেষ্টা করত। তবে এবার মারতে চেষ্টা করছে।'
অশ্বিন বলেছেন, বরুণ চক্রবর্তী এমন একটি পর্যায়ে পৌঁছেছেন যেখানে তাকে আরও বিকশিত হতে হবে, কারণ ব্যাটসম্যানরা তার বোলিংয়ের বৈচিত্র্য বুঝতে শুরু করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, সুনীল নারাইন তার বোলিং অ্যাকশনের কারণে এখন আর কিছু নির্দিষ্ট দ্রুতগতির ডেলিভারির ওপর নির্ভর করতে পারেন না, যা ইডেন গার্ডেন্সে কেকেআরের বোলিং আক্রমণকে কম ভীতিকর করে তুলেছে এবং প্রতিপক্ষের জন্য তাদের লক্ষ্যবস্তু বানানো সহজ করে দিয়েছে।
বরুণকে নিয়ে অশ্বিন বলেছেন, 'ওর কেরিয়ারের এমন এক পর্যায়ে আছে যেখানে ওকেই উত্তর খুঁজে বের করতে হবে। প্রত্যেক ক্রিকেটারের অগ্রগতি এবং ক্যারিয়ারের জন্য এটা স্বাভাবিক প্রক্রিয়া। আমার মনে হয়, নতুনত্বের ব্যাপারটা এখন আর নেই।'
দীর্ঘদিনের সফল বোলার সুনীল নারিনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন অশ্বিন। বলেন, 'বোলিং অ্যাকশনের কারণে এখন আর জোরে বল করতে পারে না নারিন। ইডেন গার্ডেন্স ছোট মাঠ, তাই প্রতিপক্ষের পক্ষে এটা বলা সহজ হয়ে যায় যে, 'আরে, জানো তো, এই তো এমন একটা দল যারা আমাকে ভয় দেখাতে পারবে না, সুতরাং চলো এদের ওপর ঝাঁপিয়ে পড়ি'," অশ্বিন যোগ করেন।