পাকিস্তানের আমির খেলতে পারবেন IPL? ২০২৭-এর নিলামে রাস্তা সাফ বিরাট-ভক্তের

আমিরের জন্য এখন IPL ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দরজা খুলে গিয়েছে। একজন ব্রিটিশ নাগরিক হিসেবে IPL-এর অকশনেও নিজের নাম নথিভুক্ত করতে পারেন আমির।

Advertisement
পাকিস্তানের আমির খেলতে পারবেন IPL? ২০২৭-এর নিলামে রাস্তা সাফ বিরাট-ভক্তেরকীভাবে ২০২৭ অকশনে নাম লেখাতে পারেন এক্স পাকিস্তানি পেসার?
হাইলাইটস
  • IPL খেলার যোগ্যতা অর্জন করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির।
  • দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই বাঁহাতি ফাস্ট বোলার।
  • সুযোগ পেলে আইপিএল-এ খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন আমির।

IPL খেলার যোগ্যতা অর্জন করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই বাঁহাতি ফাস্ট বোলার। তখন থেকেই একাধিকবার IPL খেলার ইচ্ছা ঘুরিয়ে প্রকাশ করেছেন আমির। তবে পাকিস্তানি হয়ে তা সম্ভব ছিল না। কিন্তু  বাঁহাতি ফাস্ট বোলার এর আগে জানিয়েছিলেন, তাঁর স্ত্রী ব্রিটিশ নাগরিক নারজিস খানের মাধ্যমে ব্রিটেনের পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

দিনকয়েক আগে আমির জানান পাসপোর্টের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে আমিরের জন্য এখন IPL ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দরজা খুলে গিয়েছে। একজন ব্রিটিশ নাগরিক হিসেবে IPL-এর অকশনেও নিজের নাম নথিভুক্ত করতে পারেন আমির। 

আমির নিজেই পাকিস্তানি চ্যাট শো 'হারনা মানা হ্যায়'-তে এসে এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ব্রিটিশ পাসপোর্ট পেলে তিনি ২০২৬ সাল থেকে আইপিএল খেলার যোগ্যতা অর্জন করবেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার সুযোগ পেলে আইপিএল-এ খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন।

পাকিস্তানি প্লেয়ারররা কী IPL খেলতে পারেন?

মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকেই IPL-এ পাক খেলোয়াড়দের এন্ট্রি ব্য়ান করা হয়েছে। তবে ২০০৮ সালের প্রথম IPL সিজনে শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, শোয়েব মালিক-সহ বেশ কয়েকজন পাকিস্তানি তারকা অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সেই শেষবার, তারপর থেকে কোনও পাকিস্তানি খেলোয়াড়কে এই টুর্নামেন্টে সুযোগ দেওয়া হয়নি।

তবে এক্ষেত্রেও ব্যতিক্রম রয়েছে। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আজহার মাহমুদ ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে এক IPL খেলেছেন। মাহমুদ ২০১২ ও ২০১৩ সালে পঞ্জাব কিংসের খেলেছেন এবং পরে ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেন। ব্রিটিশ পাসপোর্ট থাকার কারণে মাহমুদকে পাকিস্তানি ক্রিকেটারের পরিবর্তে একজন ইংরেজ খেলোয়াড় হিসেবে রেজিস্টার করা হয়েছিল। এবার সেই একই লাইন ধরে IPL খেলতে পারেন মহম্মদ আমিরও।

IPL খেলার জন্য কোন আমিরের পছন্দের টিম কোনটি?

পাকিস্তানের নানা জনপ্রিয় টেলিভিশন শো-তে আমির বলেছেন, তিনি বিরাট কোহলির ফ্যান। IPL খেলার ক্ষেত্রে তাঁর প্রথম পছন্দ যে RCB-ই তাও স্পষ্ট করেছেন মহম্মদ আমির।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement