Mohammed Shami: SRH-র বিরুদ্ধে ৪ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট শামির, জাতীয় দলে ঢোকার দরজায় কড়া নাড়ছেন শামি

গত মরসুমে চোটের জন্য খেলতে পারেননি, এবার সুযোগ পেয়েই দুর্দান্ত ছন্দে মহম্মদ শামি। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ শুরু করেন বাংলার পেসার। প্রথম ওভারেই ভয়ঙ্কর ওপেনার অভিষেক শর্মার উইকেট তুলে নেন লখনউ সুপার জায়েন্ট পেসার। এখানেই থেমে থাকেননি ভারতীয় দলে খেলা তারকা।

Advertisement
SRH-র বিরুদ্ধে ৪ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট শামির, জাতীয় দলে ঢোকার দরজায় কড়া নাড়ছেন শামিমোহাম্মদ শামি

গত মরসুমে চোটের জন্য খেলতে পারেননি, এবার সুযোগ পেয়েই দুর্দান্ত ছন্দে মহম্মদ শামি। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ শুরু করেন বাংলার পেসার। প্রথম ওভারেই ভয়ঙ্কর ওপেনার অভিষেক শর্মার উইকেট তুলে নেন লখনউ সুপার জায়েন্ট পেসার। এখানেই থেমে থাকেননি ভারতীয় দলে খেলা তারকা।

SRH-এর বিরুদ্ধে ২ উইকেট
চার ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। অভিষেকের পাশাপাশি তাঁর আরেকটা উইকেট ট্রাভিস হেডের। অর্থাৎ দুই ওপেনারকেই ফেরান তিনি।  লখনউ সুপার জায়ান্টসের প্রথম ম্যাচে শামি নিজের নতুন দলের হয়ে প্রথম বলেই উইকেট নেন। তিনি কেএল রাহুলকে সাজঘরে ফেরান। আইপিএল ইতিহাসে প্রথম বোলার শামিই ম্যাচে নিজের প্রথম বলেই পাঁচবার উইকেট নিয়ে ইতিহাস গড়েন। ম্যাচে তিনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার ওভার হাত ঘুরিয়ে ২৮ রানের বিনিময়ে এক উইকেট নেন। 

সবচেয়ে উল্ল্যেখযোগ্য বিষয় হল, শামিকে সাধারণভাবে সিম বোলার হিসেবে আমরা সকলেই জানতাম। তবে এবার তিনি তাঁর অস্ত্রাগারে নতুন অস্ত্র নিয়ে এসেছেন। তা হল স্লোয়ার বল। এই স্লোয়ার বলে ভর করেই একের পর এক উইকেট তুলে নিয়ে যাচ্ছেন তারকা পেস বোলার। ভারতীয় দলে সুযোগ না পেলেও লাগাতার নিজেকে প্রমাণ করার কাজটা করে আসছেন শামি। সে সৈয়দ মুস্তাক আলি ট্রফি হোক, বা রঞ্জি ট্রফি। সব জায়গাতেই দারুণ ছন্দে তিনি। 

কী জানিয়েছিলেন শামি?
আইপিএল শুরুর আগে শামি এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ‘আইপিএল নিয়ে যদি কথা বলি, তাহলে বলব আমরা অতীত রেকর্ড ঘেটে দেখা হোক, আমার ধারেকাছে আর কোনও ভারতীয় বোলার আছে? তা সত্ত্বে আমি নাকি টি-২০ বোলার নই। বিগত পাঁচ, ছয় বছরের রেকর্ডই দেখা হোক। আমি প্রায় ১৩০টির আশেপাশে উইকেট নিয়েছি। একজন বোলারের কাছে এর থেকে বেশি কী প্রত্যাশা থাকে। হয়তো এই গোটাটাই ভাগ্যের বিষয়। তবে আমি এই গোটাটাই ইতিবাচকভাবে নিচ্ছি।’
 

Advertisement

POST A COMMENT
Advertisement