Rishabh Pant and MS Dhoni: হঠাৎই রাঁচিতে ধোনির সঙ্গে পন্ত, শ্রীলঙ্কা সিরিজের আগে ঠিক কী চলছে?

শ্রীলঙ্কা সিরিজ আর বেশিদিন বাকি নেই। তার আগেই ধোনির শরণাপন্ন পন্ত। ঠিক কী চলছে? জেনে নিন।

Advertisement
হঠাৎই রাঁচিতে ধোনির সঙ্গে পন্ত, শ্রীলঙ্কা সিরিজের আগে ঠিক কী চলছে? ধোনীর শরণাপন্ন পন্ত
হাইলাইটস
  • শ্রীলঙ্কা সিরিজ আর বেশিদিন বাকি নেই
  • তার আগেই ধোনির শরণাপন্ন পন্ত
  • ঠিক কী চলছে? জেনে নিন

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। সেই দলে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। তার আগেই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে রাজি নন পন্ত। তাই তিনি একবারে ভারতের অন্যতম সফলতম প্রাক্তন অধিনায়ক অধিনায়ক ও উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির সাহায্যে প্রস্তুতি শুরু করেছেন।

আসলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে খুব শীঘ্রই শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ১৫ অগাস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। সেখানে স্পিন-সহায়ক উইকেটে শুভমন গিলের নেতৃত্বাধীন দল নামবে। সেই টিমে মিডল অর্ডারে ঋষভ পন্তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আর নিজের দায়িত্ব আগেভাগেই বুঝে ফেলেছেন পন্ত। সেই মতো শুরু করেছেন ট্রেনিং। আর সেই প্রস্তুতিতে তাঁকে সাহায্য করছেন এমএস ধোনী।  

পন্ত এখন রয়েছেন রাঁচিতে। সেখানে ধোনি এবং ভারতের প্রাক্তন স্পিনার শাহবাজ নাদিমের সঙ্গে অনুশীলন করছেন। আর তাঁদের কিছু ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 

সেই সব ভিডিওতে দেখা যাচ্ছে, ধোনির ফার্মহাউস থেকে একসঙ্গে বেরিয়ে আসছেন ধোনি ও পন্ত। শুধু তাই নয়, তাঁদের প্র্যাকটিসের কিছু ঝলকও শেয়ার করেছেন ভক্তরা।

মাথায় রাখতে হবে, শ্রীলঙ্কা সফর পন্তের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে তিনি ভালমতো পারফর্ম করতে পারেননি। 

তাই শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে নামার আগে তিনি নিজের প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে চাইছেন না। সেই মতো এমএস-এর সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই কাজটা করার ফলে শ্রীলঙ্কায় ঠিক ঠাক ব্যাটিং করতে পারবেন তিনি। তাঁর পারর্ফম্যান্স বাড়বে।

মাথায় রাখতে হবে, স্পিন বোলিং পড়ার ক্ষেত্রে ধোনির কোনও জুড়ি নেই। ঠিক একইভাবেই উইকেটকিপিং দক্ষতার নিরিখেও তিনি সর্বকালের অন্যতম সেরা।

তাই দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে তাঁর পরামর্শ নিয়ে আসছেন পন্ত। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কও বেশ ঘনিষ্ঠ।

Advertisement

যদিও শুধু লাল বলের ক্রিকেট নয়, বরং সাম্প্রতিক সময়ে নিজের সাদা বলের ক্রিকেটও ঝালিয়ে নিচ্ছেন পন্ত। ভারতের প্রাক্তন সফল অলরাউন্ডার যুবরাজ সিংয়ের তত্ত্বাবধানে তিনি অনুশীলন করছেন। এভাবেই সব ধরনের ফরম্যাটে ছন্দে থাকতে চাইছেন তিনি। এখন দেখার এই সব প্রস্তুতির বাস্তব প্রতিফলন ঠিক কী ঘটে। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে কারা রয়েছেন?

  • শুভমন গিল (অধিনায়ক)
  • কেএল রাহুল (সহ-অধিনায়ক)
  • যশস্বী জয়সওয়াল
  • ঋষভ পন্ত (উইকেটকিপার)
  • সাই সুদর্শন
  • ধ্রুব জুরেল (উইকেটকিপার)
  • রবীন্দ্র জাদেজা
  • কুলদীপ যাদব
  • মানব সুতার
  • আকিব নবি
  • মহম্মদ সিরাজ
  • প্রসিদ্ধ কৃষ্ণ
  • গুরনূর ব্রার
  • দেবদত্ত পাদিক্কাল
  • সারাংশ জৈন
     

 

POST A COMMENT
Advertisement