MI Mahela Jayawardene Exit: MI থেকে হঠাত্‍ বিদায় নিলেন কোচ জয়বর্ধনে, এ বার কি রোহিত ক্যাপ্টেন হতে চলেছেন?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানছেন জয়বর্ধনে। এত বছর ধরে ফ্র্যাঞ্চাইজির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। এবার নতুন প্ল্যান নিয়ে এগোতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স। তার মধ্যেই আগামী মরসুমে রোহিত আবার অধিনায়কের দায়িত্ব পেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।

Advertisement
MI থেকে হঠাত্‍ বিদায় নিলেন কোচ জয়বর্ধনে, এ বার কি রোহিত ক্যাপ্টেন হতে চলেছেন?MI থেকে হঠাত্‍ বিদায় নিলেন কোচ জয়বর্ধনে
হাইলাইটস
  • মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানছেন জয়বর্ধনে
  • এত বছর ধরে ফ্র্যাঞ্চাইজির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি
  • এবার নতুন প্ল্যান নিয়ে এগোতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএল ২০২৭ শুরু হতে এখনও অনেক দেরি। তার আগেই বড়সড় রদবদলের পথে মুম্বই ইন্ডিয়ান্স দলে। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিচ্ছেদ হচ্ছে মাহেলা জয়বর্ধনের। এরই মধ্যে আবার অধিনায়ক হিসেবে রোহিত শর্মার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়েও চর্চা শুরু হয়েছে। 

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানছেন জয়বর্ধনে। এত বছর ধরে ফ্র্যাঞ্চাইজির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। এবার নতুন প্ল্যান নিয়ে এগোতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স। তার মধ্যেই আগামী মরসুমে রোহিত আবার অধিনায়কের দায়িত্ব পেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।

জয়বর্ধনে বলেন, 'এক দশকেরও বেশি সময় ধরে মুম্বই ইন্ডিয়ান্স আমার ক্রিকেটজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, #OneFamily-এর অসাধারণ সমর্থন এবং সর্বোপরি সমর্থকদের ভালোবাসা, সব মিলিয়ে এই অভিজ্ঞতা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।'

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম কর্ণধার নীতা আম্বানিও বিষয়টা নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, 'বছরের পর বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য মাহেলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর শান্ত নেতৃত্ব, সততা এবং ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা আমাদের কাছে অনেক মূল্যবান। গোটা এমআই পরিবারের পক্ষ থেকে মাহেলার অসামান্য অবদান এবং এত বছর ধরে তাঁর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাঁকে ধন্যবাদ জানাই।'

মুম্বই ইন্ডিয়ান্সে মাহেলা জয়বর্ধনের কী অবদান?
২০১৭ সালে প্রথমবার এই ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। তাঁর কোচিংয়ে ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল জেতে মুম্বই ইন্ডিয়ান্স। এর ফলে আইপিএলের ইতিহাসে অন্যতম সফল কোচ হিসেবে নিজের জায়গা করে নেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক।

এমআই-এর সংস্কৃতি সম্পর্কে তাঁর গভীর ধারণা রয়েছে। তাঁর রয়েছে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ে তোলার দক্ষতা। যার ফলে সাফল্যের মুখ দেখেছে মুম্বই। ২০২২ সালে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনার পরিধি বাড়ানোর কাজ তদারকি করেন। এরপর ২০২৫ মরসুমে ফের প্রধান কোচের দায়িত্বে ফেরেন।

Advertisement

এবার তাঁর বিদায়ের পর আগামী আইপিএল মরসুমের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। দলের জন্য উপযুক্ত কোচ খুঁজতে হবে। আর সেটা অবশ্যই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ, গত কয়েক বছর প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন দল। ফের খেতাব জয়ের লড়াইয়ে ফিরতে হলে সঠিক পরিকল্পনা ও দল পরিচালনার উপরই জোর দিতে হবে মুম্বইকে।

 

POST A COMMENT
Advertisement