India vs Pakistan: পাকিস্তানের পাশাপাশি প্রতিপক্ষ বাংলাদেশও, রবিবার মাঠের বাইরেও জোর লড়াই টিম ইন্ডিয়ার

T20 বিশ্বকাপে নাটক কম হয়নি। বাংলাদেশ টুর্নামেন্ট বয়কট করেছে। পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করার হুমকি দিলেও, পরে সরে এসেছে। মূলত বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে চায়নি পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এশিয়ার পাঁচ ক্রিকেট দেশের প্রধানদের নিয়ে বৈঠকে বসার কথা জানিয়েছে।

Advertisement
পাকিস্তানের পাশাপাশি প্রতিপক্ষ বাংলাদেশ, রবিবার মাঠের বাইরেও জোর লড়াই ভারতেরপাকিস্তানের সঙ্গে ডাবল গেম বাংলাদেশের

T20 বিশ্বকাপে নাটক কম হয়নি। বাংলাদেশ টুর্নামেন্ট বয়কট করেছে। পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করার হুমকি দিলেও, পরে সরে এসেছে। মূলত বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে চায়নি পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এশিয়ার পাঁচ ক্রিকেট দেশের প্রধানদের নিয়ে বৈঠকে বসার কথা জানিয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) সভাপতি আমিনুল ইসলাম বলেন যে, কলম্বোতে ভারত বনাম পাকিস্তান ম্যাচের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিসিবি প্রধান বলেন যে, বৈঠকের মূল লক্ষ্য হবে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক, টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বেশ খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। 

অর্থাৎ, ভারতকে শুধু মাঠের ভেতরে নয় বাইরেও খেলতে হবে। আমিনুল সেই সাক্ষাৎকারে বলেন, 'পাকিস্তান এ বিষয়ে জোরালো অবস্থান নিয়েছিল; কারণ, তারা মনে করেছো আমাদের দাবি সঠিক। একপর্যায়ে তারা এমনও বলেছে যে বাংলাদেশ যদি না খেলে, তবে ওরাও খেলবে না। আমি তখন থেকেই বলেছিলাম, এটি তো হতে পারে না! এতে আইসিসির এবং ক্রিকেটের বড় ক্ষতি হবে। এরপর জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে যোগাযোগ করা হয়, যারা শুরুতে এই গ্রুপে আসতে আগ্রহী ছিল। আইসিসি একপর্যায়ে মনে করল যে বাংলাদেশ নেই এবং পাকিস্তানও যদি না খেলে, তবে আইসিসির সবচেয়ে বড় ম্যাচের আর্থিক ক্ষতি হবে। ব্রডকাস্টার এবং কমার্শিয়াল পার্টনারদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির ক্ষেত্রে এটি বড় প্রভাব ফেলতে পারে।'

এতেই বোঝা যাচ্ছে যে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। ৯ ফেব্রুয়ারি রাতে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এবং আইসিসির কর্মকর্তাদের নিয়ে এক ম্যারাথন বৈঠকের একদিন পর এই বদল আসে। পাকিস্তানকে খেলতে রাজি করানো হয়।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন যে বয়কট প্রত্যাহারের সরকারের সিদ্ধান্ত বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহি সহ "বন্ধুত্বপূর্ণ দেশগুলির" অনুরোধের পাশাপাশি বহু আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছেন তাঁরা। 

Advertisement

POST A COMMENT
Advertisement