T20 বিশ্বকাপের পরই পাকিস্তানের একাধিক তারকার কেরিয়ারের ইতি! কারা তালিকায়?

গত বছর মার্চ মাসে মহম্মদ রিজওয়ানের পরিবর্তে সালমান আলি আঘাকে টি২০ দলের অধিনায়ক করা হয়। নির্বাচক ও প্রধান কোচকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল দল গঠনের ক্ষেত্রে। কিন্তু প্রত্যাশিত ফল না আসায় এবার কঠোর সিদ্ধান্তের পথে বোর্ড।

Advertisement
T20 বিশ্বকাপের পরই পাকিস্তানের একাধিক তারকার কেরিয়ারের ইতি! কারা তালিকায়?পাক দলের একাধিক ক্রিকেটাররে উপর খাঁড়া ঝুলছে

টি২০ বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর বড় পরিবর্তনের পথে দেশটির ক্রিকেট বোর্ড। সুপার আট পর্ব থেকেই ছিটকে যাওয়ার মুখে দল। শ্রীলঙ্কাকে হারালেও সেমিফাইনালে ওঠা প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি দলের পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।

গত বছর মার্চ মাসে মহম্মদ রিজওয়ানের পরিবর্তে সালমান আলি আঘাকে টি২০ দলের অধিনায়ক করা হয়। নির্বাচক ও প্রধান কোচকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল দল গঠনের ক্ষেত্রে। কিন্তু প্রত্যাশিত ফল না আসায় এবার কঠোর সিদ্ধান্তের পথে বোর্ড। সূত্রের খবর, বিশ্বকাপ শেষেই একাধিক সিনিয়র ক্রিকেটারের টি২০ কেরিয়ারে ইতি টানা হতে পারে।

সালমান আলি আগার অধিনায়কত্ব ও ব্যাট হাতে ব্যর্থতার কারণে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত। একইসঙ্গে বাবর আজম ও উসমান খানের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের জায়গাও নড়বড়ে। বাবর পাকিস্তানের হয়ে টি২০তে সর্বাধিক রান সংগ্রহ করলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা নেই তাঁর খেলায়। ফলে নতুন প্রজন্মের ক্রিকেটারদের সুযোগ দেওয়ার ভাবনা শুরু হয়েছে।

নতুন অধিনায়ক হিসেবে শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদির নাম সামনে আসছে। গত কয়েক বছরে দু’জনই দলে নিয়মিত থেকেছেন। বোর্ডের একাংশ মনে করছে, তরুণ ও আগ্রাসী মানসিকতার নেতৃত্বই এখন সময়ের দাবি। বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে বড়সড় পালাবদল যে আসন্ন, তা স্পষ্ট।

 

POST A COMMENT
Advertisement