PCB 5 Million Fine: T20 বিশ্বকাপে হেরে পাক ক্রিকেটারদের ৫০ লক্ষ জরিমানা করল PCB, শুরু বিতর্ক

ICC T20 বিশ্বকাপে হেরে বাড়ি গিয়েছে পাকিস্তান। সুপার ৮ থেকেই হয়েছে বিদায়। আর পরপর টুর্নামেন্টে খারাপ পারফর্ম্যান্সের জন্য ক্রিকেটারদের উপর খড়্গহস্ত পাক ক্রিকেট বোর্ড। যতদূর খবর, এবার হারার পর কঠোর পদক্ষেপ নিতে চলেছে পিসিবি। তারা দলের প্রত্যেক ক্রিকেটারের উপর ফাইন বসাতে চলেছে বলে খবর। জরিমানার পরিমাণ ৫০ লাখ পাকিস্তানি টাকা।

Advertisement
T20 বিশ্বকাপে হেরে পাক ক্রিকেটারদের ৫০ লক্ষ জরিমানা করল PCB, শুরু বিতর্কপাক ক্রিকেটারদের জরিমানা
হাইলাইটস
  • ICC T20 বিশ্বকাপে হেরে বাড়ি গিয়েছে পাকিস্তান
  • সুপার ৮ থেকেই হয়েছে বিদায়
  • পরপর টুর্নামেন্টে খারাপ পারফর্ম্যান্সের জন্য ক্রিকেটারদের উপর খড়্গহস্ত পাক ক্রিকেট বোর্ড

ICC T20 বিশ্বকাপে হেরে বাড়ি গিয়েছে পাকিস্তান। সুপার ৮ থেকেই হয়েছে বিদায়। আর পরপর টুর্নামেন্টে খারাপ পারফর্ম্যান্সের জন্য ক্রিকেটারদের উপর খড়্গহস্ত পাক ক্রিকেট বোর্ড। যতদূর খবর, এবার হারার পর কঠোর পদক্ষেপ নিতে চলেছে পিসিবি। তারা দলের প্রত্যেক ক্রিকেটারের উপর ফাইন বসাতে চলেছে বলে খবর। জরিমানার পরিমাণ ৫০ লাখ পাকিস্তানি টাকা।

আসলে এই বিশ্বকাপে খেলা নিয়ে টালবাহানা করছিল পাকিস্তান। তারপর ভারত ম্যাচে না খেলার হুঁশিয়ারিও দিতে থাকে তারা। তাই টুর্নামেন্টের প্রথম থেকেই পাক দলের উপর নজর ছিল অনেকের। 

কিন্তু মুখেন মারিতং জগৎ হলেও কার্যক্ষেত্রে লবডঙ্কা পাক দল। তাঁরা গ্রুপ স্টেজেই ভারতের কাছে লজ্জার হার হারে। তারপর কোনও মতে সুপার ৮-এ কোয়ালিফাই করলেও শেষ রক্ষা হয়নি। সুপার ৮ থেকে কিটব্যাগ গুছিয়ে বাড়ি ফিরতে হয়েছে পাক দলকে। আর তাতেই মুখ পুড়েছে পিসিবি-এর। সেই কারণে এখন বোর্ডের পক্ষ থেকে প্লেয়ারদেরই বলির পাঁঠা বানানো হচ্ছে বলে দাবি করছেন বিশেষজ্ঞদের একাংশ।

কত টাকা জরিমানা? 
ইতিমধ্যেই জরিমানার অঙ্ক জানিয়ে দিয়েছে পাক বোর্ড। তাদের পক্ষ থেকে সমস্ত ক্রিকেটারকে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভারতীয় টাকায় অর্থটা প্রায় ১৬ লক্ষ টাকা। এই টাকাটা প্লেয়ারদের ম্যাচ ফি থেকে কেটে নেওয়া হবে। 

মাথায় রাখতে হবে যে, পরপর চারটি আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। তারপরই ক্রিকেটারদের কড়া বার্তা দিল বোর্ড। এখন থেকে খারাপ পারফর্ম করলে যে ম্যাচ ফিয়ের উপর থাবা বসবে, সেটাও বুঝিয়ে দেওয়া হল। আর পাকিস্তান বোর্ডের এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়ে গিয়েছে চর্চা।

টুর্নামেন্টে কী অবস্থা হয় পাকিস্তানের? 
এই টুর্নামেন্টে শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলে পাকিস্তান। কিন্তু এর ফায়দা তুলতেও ব্যর্থ হয় সলমান আঘারা। প্রথমে নেদারল্যান্ডকে ৩ ইউকেটে হারায় তারা। এমনকী আমেরিকাকে হারায় ৩২ রানে। তবে ভারতের বিরুদ্ধে ৬১ রানে হেরে যায়। তারপরও সুপার ৮-এ পৌঁছে যায়। 

Advertisement

যদিও সুপার ৮ থেকে বিদায় হয়ে যায় পাকিস্তানের। নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তারা ১ পয়েন্ট পায়। তারপর ইংল্যান্ডের কাছে হার হয়। এরপর শ্রীলঙ্কার সঙ্গে জেতে। যদিও খারাপ রানরেট থাকায় পরের ধাপে উঠতে পারেনি তারা। আর এই ঘটনার পরই ৫০ হাজার পাকিস্তানি টাকা জরিমানা করা হল প্লেয়ারদের।

 

 

POST A COMMENT
Advertisement