ভারতীয় দলে সুযোগ পেলেন রাহুল দ্রাবিড়ের ছোটো ছেলে, কবে ডেবিউ?

এই নির্বাচন অন্বয়ের ক্রিকেট জীবনের একটি বড় মাইলফলক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ তাঁর দাদা সমিত দ্রাবিড় আগেই কর্নাটকের হয়ে অনূর্ধ্ব-১৯ স্তরে খেলেছেন। তবে জাতীয় দলে সুযোগ পাননি। 

Advertisement
ভারতীয় দলে সুযোগ পেলেন রাহুল দ্রাবিড়ের ছোটো ছেলে, কবে ডেবিউ? অন্বয় দ্রাবিড় ও রাহুল
হাইলাইটস
  • শ্রীলঙ্কার সঙ্গে এই দ্বিপাক্ষিক সিরিজের জন্য সাদা বল ও লাল বলের দল ঘোষণা করা হয় বৃহস্পতিবার
  • তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে সেই সফরে

আর এক দ্রাবিড়কে বাইশ গজে দেখা যাবে টিম ইন্ডিয়ার নীল জার্সিতে। ভারতের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় দ্রাবিড় শ্রীলঙ্কার বিরুদ্ধে হতে চলা ওয়ানডে সিরিজের জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে জায়গা পেয়েছেন।

শ্রীলঙ্কার সঙ্গে এই দ্বিপাক্ষিক সিরিজের জন্য সাদা বল ও লাল বলের দল ঘোষণা করা হয় বৃহস্পতিবার। তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে সেই সফরে। ৪ জুলাই থেকে শুরু হবে এই সিরিজ। 

১৭ বছর বয়সি ডানহাতি ব্যাটার অন্বয় ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো  পারফরম্যান্স করার কারণেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তবে তাঁকে দেখা যাবে একদিনের দলে। টেস্টে তিনি সুযোগ পাননি। উইকেটকিপার হিসেবে থাকবেন রজত বাঘেলের সঙ্গে। দলের অধিনায়ক করা হয়েছে যশবর্ধন সিং চৌহানকে। 

এই নির্বাচন অন্বয়ের ক্রিকেট জীবনের একটি বড় মাইলফলক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ তাঁর দাদা সমিত দ্রাবিড় আগেই কর্নাটকের হয়ে অনূর্ধ্ব-১৯ স্তরে খেলেছেন। তবে জাতীয় দলে সুযোগ পাননি। 

সম্প্রতি বিনোদ মানকড় ট্রফিতে কর্নাটক অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন অন্বয়। মিডল অর্ডারের ভরসাযোগ্য ব্যাটার হিসেবে ছয় ইনিংসে ২২০ রান করেছিলেন তিনি। তাঁর সেরা ইনিংস ছিল হিমাচল প্রদেশের বিরুদ্ধে, অপরাজিত ৮২ রান। যার জেরে তাঁদের দল জেতেও। তার আগে বিজয় মার্চেন্ট ট্রফিতে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে নিজের প্রথম শতরানও করেছিলেন।

জাতীয় নির্বাচকদের মতে, এই সফরই নতুন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চক্রের সূচনা। বয়সের নিরিখে অন্বয় আগামী দুই বছর পরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার যোগ্য থাকবেন। ফলে উপমহাদেশের কন্ডিশনে এই অভিজ্ঞতা তাঁর ভবিষ্যৎ উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই ভারতীয় দল জুনের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে বহুদিবসীয় ম্যাচের পর্ব, যার জন্য আলাদা দলও ঘোষণা করা হয়েছে।

Advertisement

ভারত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দল

সাগর বির্ক, লক্ষ্য রাইচান্দানি (সহ-অধিনায়ক), যশবর্ধন সিং চৌহান (অধিনায়ক), বিনীত ভি কে, অর্জুন রাজপুত, কুশাগ্র ওঝা, রজত বাঘেল (উইকেটকিপার), অন্বয় দ্রাবিড় (উইকেটকিপার), অনমলজিৎ সিং, ভুটকুরি যশবীর গৌড়, রোহিত অনিল যাদব, শাভিন ভি, কাব্য পরেশ প্যাটেল, মোহিত উলভা, ঈশান সুদ।
 

POST A COMMENT
Advertisement