রিচা ঘোষইংল্যান্ডের 'দ্য হান্ড্রেড' টুরনামেন্টে খেলতে দেখা যাবে বাংলার রিচা ঘোষকে। নিলামে জোর টানাটানি শেষে ম্যাঞ্চেস্টার সুপার জায়েন্ট তাঁকে কিনে নিল। কিছুদিন আগেই ভারতীয় মহিলা দলকে বিশ্বকাপ জেতানোর পেছনে বড় ভূমিকা নিয়েছিলেন শিলিগুড়ির মেয়ে রিচা। ভারতের এই উইকেট কিপার ব্যাটারের ঝড়ো ব্যাটিং-এর জন্যই তাঁকে দলে নিল ম্যানচেস্টার।
কত টাকা পাচ্ছেন রিচা?
শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার রিচাকে ৫০ হাজার পাউন্ডে কিনল ম্যানচেস্টার সুপার জায়েন্টস। ভারতীয় মুদ্রায় প্রায় ৬১ লক্ষ ৭৫ হাজার টাকায় রিচাকে কিনল ম্য়ানচেস্টার। এই দলই আবার ভারতের তারকা ব্যাটার স্মৃতি মন্ধনাকে কিনেছে। তার মানে ব্রিটেনের ১০০ বলে ফ্র্য়াঞ্চাইজি লিগ 'দ্য হান্ড্রেড'-এ স্মৃতি ও রিচা একই দলের হয়ে খেলতে নামবেন। স্মৃতিকে কিনতে ৯০ লক্ষ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা খরচ করল ম্যানচেস্টার। গত মরসুমে স্মৃতি ও রিচা দুজনেই WPL-এ আরসিবি-র কাপ জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন।
ভারতীয় ক্রিকেটারদের কে কত টাকা পেলেন?
স্মৃতি, রিচার পাশাপাশি ভারতের জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা ও যশস্তিকা ভাটিয়া 'দ্য হান্ডেড্র'-এর নিলামে অংশ নিয়েছিলেন। দীপ্তিকে বেস প্রাইস ২৭ হাজার ৫০০ পাউন্ড ও যশস্তিকা-কে ১৫ হাজার পাউন্ডে নিলামে বিক্রি হলেন। জেমাইমাকে কিনেছে সাউদার্ন ব্রেভ। ভারতীয় মহিলা দলের অধিনায়িকা হরমনপ্রীত কৌর নিলামে নাম নথিভুক্ত করাননি। ভারতীয় পুরুষ ক্রিকেটাররা বিদেশের কোনও ফ্র্য়াঞ্চাইজি লিগে অংশ নেওয়ার অনুমতি না পেলেও দেশের মহিলা ক্রিকেটারদের বিগ ব্যাশ, দ্য হান্ডেড্র-এর মত বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র পান।
কবে থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট?
চলতি বছর ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট ইংল্যান্ডে আয়োজিত হবে ১০০ বলের জনপ্রিয় টুর্নামেন্ট 'দ্য হান্ডেড্র'। যে আটটি ফ্র্য়াঞ্চাইজি দল এবারের লিগে অংশ নেবে সেগুলি হল- বার্মিংহ্যাম ফোনিক্স, লন্ডন স্পিরিট, ম্যানচেস্টার সুপার জায়েন্টস, মুম্বই ইন্ডিয়ান লন্ডন, সাউদার্ন ব্রেভ, সানরাইজার্স লিডস, ট্রেন্ট রকেটস ও ওয়েলশ ফায়ার।