Rishabh Pant: ইতিহাস গড়ে ফেললেন ঋষভ পন্থ, প্রথম ভারতীয় হিসেবে টেস্টে নয়া রেকর্ড

ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ নয়া রেকর্ড গড়লেন। ম্যাচের চতুর্থ দিনে মারকাটারি ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বোলারদের ঘুম ওড়ালেন এই বাম হাতি ব্য়াটার।

Advertisement
ইতিহাস গড়ে ফেললেন ঋষভ পন্থ, প্রথম ভারতীয় হিসেবে টেস্টে নয়া রেকর্ডইতিহাস গড়ে ফেললেন ঋষভ পন্থ (PHOTO: AP)
হাইলাইটস
  • টেস্ট ম্যাচে নয়া রেকর্ড গড়লেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ।
  • মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনে মারকাটারি ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বোলারদের ঘুম ওড়ালেন এই বাম হাতি ব্য়াটার।
  • দ্রুত রান তোলার লক্ষ্যেই ব্যাটে নেমেছিলেন ভারতীয় ব্যাটাররা।

টেস্ট ম্যাচে নয়া রেকর্ড গড়লেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার  ঋষভ পন্থ। মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনে মারকাটারি ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বোলারদের ঘুম ওড়ালেন এই বাম হাতি ব্য়াটার। এদিন দ্রুত রান তোলার লক্ষ্যেই ব্যাটে নেমেছিলেন ভারতীয় ব্যাটাররা। সেই লক্ষ্যকে একেবারে সফল ভাবে পূরণ করলেন পন্থ।

যদিও শুরুতে এদিন কিছুটা সময় নিচ্ছিলেন পন্থ। তবে বল ব্যাটে আসার সঙ্গে সঙ্গেই স্বমহিমায় ফেরেন এই ভারতীয় ব্যাটার। রীতিমতো মারকাটারি ব্যাটিংয়ে ঝড় তোলেন তিনি। নিজের ২০তম হাফসেঞ্চুরি করেনও তিনি করেন লাহিরু কুমাররা বলে ৬ হাঁকিয়ে। আর এই এই ছয় হাঁকিয়েই পন্থ নয়া রেকর্ডও গড়ে ফেললেন।

১০০ ছক্কার সিরিজে পন্থ

টেস্ট ক্রিকেটের ইতিহাসে যে ব্যাটাররা আন্তর্জাতিক মঞ্চে ১০০টি ছক্কা হাঁকিয়েছেন, সেই তালিকায় পৌঁছে গেলেন ঋষভ পন্থ। মাত্র ৪ জনের এই তালিকায় প্রথম ভারতীয় হিসেবে জায়গা করে নিলেন এই কিপার ব্যাটার। ভারতের আর কোনও ব্যাটারের এই নজির নেই।

তবে গোটা বিশ্বের নিরিখে টেস্টে ছক্কার হিসেবে এখনও ৩ নম্বরেই রয়েছেন ঋষভ। কারণ এই তালিকায় সর্বাগ্রে রয়েছেন বেন স্টোকস। তাঁর ছক্কার রেকর্ড ১৩৮টি। ব্র্যান্ডন ম্য়াকলম এই তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে। তাঁর ছক্কার রেকর্ড রয়েছে ১০৭টি। অন্যদিকে, তৃতীয় স্থানে উঠে ১০০টি ছক্কার রেকর্ড গড়লেন ঋষভ পন্থ। তিনি টপকে গেলেন অস্ট্রেলিয়ার গ্রেট ক্রিকেটার অ্যাডম গিলখ্রিস্টকে। তাঁরও রয়েছে ১০০টি ছক্কা।


 

POST A COMMENT
Advertisement