Rohit Sharma : 'এখনও আমার কাজ শেষ হয়নি', ২০২৭ এর বিশ্বকাপ নিয়ে বড় বার্তা রোহিতের

২০২৭ বিশ্বকাপ নিয়েও নিজের আগ্রহের কথা জানিয়েছেন রোহিত। তিনি বলেন, 'যতদিন খেলছেন, ততদিন সামনে তাকানোর মতো সবসময় কিছু না কিছু থাকবে। আমি বিশ্বকাপের অপেক্ষায় রয়েছি এবং দেখছি, আমার জন্য সামনে কী রয়েছে।'

Advertisement
'এখনও আমার কাজ শেষ হয়নি', ২০২৭ এর বিশ্বকাপ নিয়ে বড় বার্তা রোহিতের রোহিত শর্মা
হাইলাইটস
  • ICC টুর্নামেন্টের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন রোহিত
  • তাঁর মতে, সাধারণ দ্বিপাক্ষিক সিরিজের তুলনায় ICC-র টুর্নামেন্ট একেবারেই আলাদা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বড় ইঙ্গিত দিলেন রোহিত শর্মা। টেস্ট এবং টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটের এই তারকা ব্যাটার। তবে ওয়ানডেতে এখনও দেশের হয়ে খেলে চলেছেন তিনি। আর এবার ২০২৭ বিশ্বকাপ নিয়ে রোহিতের মন্তব্যে তাঁর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।

জিওস্টারের সঙ্গে কথোপকথনে রোহিত বলেন, তাঁর মনে কখনও এমন ভাবনা আসেনি যে ক্রিকেটে তাঁর কাজ শেষ হয়ে গিয়েছে। তাঁর কথায়, 'আমি কখনও ভাবব না যে আমার যে কাজটা করার ছিল, সেটা শেষ হয়ে গিয়েছে।' রোহিত আরও জানান, যতদিন তিনি ক্রিকেট খেলছেন, ততদিনই তাঁর সামনে নতুন কিছু অর্জন করার সুযোগ থাকবে।

২০২৭ বিশ্বকাপ নিয়েও নিজের আগ্রহের কথা জানিয়েছেন রোহিত। তিনি বলেন, 'যতদিন খেলছেন, ততদিন সামনে তাকানোর মতো সবসময় কিছু না কিছু থাকবে। আমি বিশ্বকাপের অপেক্ষায় রয়েছি এবং দেখছি, আমার জন্য সামনে কী রয়েছে।'

ICC টুর্নামেন্টের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন রোহিত। তাঁর মতে, সাধারণ দ্বিপাক্ষিক সিরিজের তুলনায় ICC-র টুর্নামেন্ট একেবারেই আলাদা। সেখানে বিভিন্ন দলের বিরুদ্ধে, বিভিন্ন পরিবেশে খেলতে হয়। ফলে প্রস্তুতি এবং মানসিকতায়ও সেই অনুযায়ী পরিবর্তন আনতে হয়।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ফাইনালে উঠেছিল ভারত। দুর্দান্ত পারফরম্যান্সের পরেও আহমেদাবাদের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়। ফলে বিশ্বকাপ জয়ের সেই অধরা স্বপ্ন এখনও রোহিতের সামনে রয়েছে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা অক্টোবর-নভেম্বরে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে। রোহিত টেস্ট এবং টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ওয়ানডেতে এখনও তাঁর যাত্রা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, বিরাট কোহলিও ২০২৭ সালের বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন। ফলে রোহিত এবং কোহলিকে আরও একবার ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে একসঙ্গে দেখা যাবে কি না, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরও বাড়ছে।

Advertisement

POST A COMMENT
Advertisement