Arjun-Saaniya's pre-wedding bash: সচিনের ছেলের বিয়ে বলে কথা! প্রি-ওয়েডিংয়েই এলাহি ব্যাপার, সব ছবি রইল

ক্রিকেট কিংবদন্তি সচিন পুত্র অর্জুনের প্রাক-বিবাহ অনুষ্ঠান হয়ে গেল। ৫ মার্চ অর্জুন মুম্বইয়ের শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি তথা ব্যবসায়ী সানিয়া চান্দোকের সঙ্গে বিয়ে হয়।

Advertisement
সচিনের ছেলের বিয়ে বলে কথা! প্রি-ওয়েডিংয়েই এলাহি ব্যাপার, সব ছবি রইলসচিন পুত্র অর্জুনের প্রাক-বিবাহ অনুষ্ঠান

ক্রিকেট কিংবদন্তি সচিন পুত্র অর্জুনের প্রাক-বিবাহ অনুষ্ঠান হয়ে গেল। ৫ মার্চ অর্জুন মুম্বইয়ের শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি তথা ব্যবসায়ী সানিয়া চান্দোকের সঙ্গে বিয়ে হয়।

মঙ্গলবার প্রাক-বিবাহ অনুষ্ঠানে হবু বর-কনেকে জাঁকজমক পোশাকে দেখা যায়। সানিয়াকে দেখা যায় গোলাপি রঙের লেহেঙ্গাতে। অন্যদিকে, হবু বর অর্জুনকে বেইজ শেরওয়ানিতে দেখা যায়। হবু বধু সানিয়ার ভারী গয়না, লেহেঙ্গা লুকে সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয়।

অর্জুনের বোন সারা তেন্ডুলকর এবং মা অঞ্জলিকেও দেখা যায় লেহেঙ্গাতে। ডিজাইনার অর্পিতা মেহতার তৈরি ভারী মিরর-ওয়ার্ক লেহেঙ্গায় নানান রঙে রাঙিয়ে যেতে হয়। অন্যদিকে অঞ্জলিকে দেখা যায় গাঢ় নীল শারারা সেটে।

এদিকে, সচিনকে দেখা যায় পান্না সবুজ রঙের কুর্তার সঙ্গে ব্রোকেড জ্যাকেটে।

প্রাক-বিবাহ অনুষ্ঠানে ক্রিকেট জগতের একঝাঁক তারকারা। সেইসঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। হরভজন সিং-গীতা বসরা, জহির খান-সাগরিকা ঘাটগে এবং রাজ ঠাকরে উপস্থিত ছিলেন।

অর্জুন-সানিয়ার বাগদান হয় ২৫ অগাস্ট। ফেব্রুয়ারিতে, নীতা আম্বানি এবং মুকেশ আম্বানি জামনগরের বিরাট বাসভবনে প্রাক-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

নীতা আম্বানিও অর্জুনের জন্য একটি হৃদয়গ্রাহী বক্তৃতা দেন। ছোট থেকে বড় হয়ে উঠতে দেখার কথা শেয়ার করেন। ৫ মার্চ অর্জুন-সানিয়ার বিয়েতে বসতে চলেছে চাঁদের হাট।

POST A COMMENT
Advertisement