Cricketer Sikhar Dhawan Marriage: গব্বরের নতুন ইনিংস, সোফি শাইনের সঙ্গে বিবাহবন্ধনে শিখর ধাওয়ান, ভাইরাল ছবি

Cricketer Sikhar Dhawan Marriage: জাঁকজমকপূর্ণ মণ্ডপ সেজেছিল সাদা ও সোনালি ফুলে। ‘হোয়াইট অ্যান্ড আইভরি’ থিমে সাজানো স্টেজে হাসিমুখে পোজ দিতে দেখা যায় শিখর ও সোফিকে। গোটা আয়োজনেই ছিল রাজকীয় আবহ, যা নজর কেড়েছে নেটিজেনদের।

Advertisement
গব্বরের নতুন ইনিংস, সোফি শাইনের সঙ্গে বিবাহবন্ধনে শিখর ধাওয়ান, ভাইরাল ছবিShikhar Dhawan, Sophie Shine (Source: Yuzvendra Chahal Instagram)

Cricketer Sikhar Dhawan Marriage: ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’ নামে পরিচিত Shikhar Dhawan জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। সঙ্গী সোফি শাইনের সঙ্গে তাঁর বিয়ের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। রাজকীয় আয়োজন আর সাদা-আইভরি থিমের সাজে ধরা দিলেন নবদম্পতি।

বিয়ের খবরটি প্রকাশ্যে আসে ধাওয়ানের ঘনিষ্ঠ বন্ধু ও ভারতীয় স্পিনার Yuzvendra Chahal-এর ইনস্টাগ্রাম পোস্ট থেকে। ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়...’ ক্যাপশন দিয়ে একাধিক ছবি শেয়ার করেন তিনি। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

জাঁকজমকপূর্ণ মণ্ডপ সেজেছিল সাদা ও সোনালি ফুলে। ‘হোয়াইট অ্যান্ড আইভরি’ থিমে সাজানো স্টেজে হাসিমুখে পোজ দিতে দেখা যায় শিখর ও সোফিকে। গোটা আয়োজনেই ছিল রাজকীয় আবহ, যা নজর কেড়েছে নেটিজেনদের।

কনের সাজে সোফি শাইন ছিলেন নজরকাড়া। ডিজাইনার Manish Malhotra-র তৈরি আইভরি-অরেঞ্জ শেডের থ্রি-ডি ফুলের কাজ করা ট্রেল লেহেঙ্গা পরেন তিনি। মুক্তো এমব্রয়ডারি ব্লাউজ, সূক্ষ্ম নেট চোলি ও হালকা ওড়নায় ধরা দেয় তাঁর আভিজাত্য। সঙ্গে ছিল পার্ল-কুন্দন নেকলেস ও মাঙ্গটিকা। জানা গিয়েছে, এই লেহেঙ্গার আনুমানিক দাম প্রায় ৮ লক্ষ ২৫ হাজার টাকা।

বরের সাজেও ছিল রাজকীয় ছোঁয়া। শিখর ধাওয়ান পরেছিলেন সাদা এমব্রয়ডারি শেরওয়ানি, মাথায় জমকালো পাগড়ি এবং গলায় পান্নার লম্বা হার। তাঁর লুক যেন কোনও রাজপুত্রের কম নয়। সাদা-সোনালি কনট্রাস্টে জমে উঠেছিল বর-কনের যুগলবন্দি।

এদিকে, বিয়ের আরও একটি ভিডিও শেয়ার করেন যুজবেন্দ্র চাহল, যেখানে বারাতিদের সঙ্গে নাচতে দেখা যায় তাঁকে। সাদা বন্ধগলা কোট ও সোনালি দুপাট্টায় তিনিও ছিলেন স্টাইলিশ। এই মুহূর্তগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

ক্রিকেট মাঠে একের পর এক সাফল্যের পর এবার ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান। ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন নবদম্পতিকে।

Advertisement

POST A COMMENT
Advertisement