Sourav Ganguly: এ বার হেডকোচ সৌরভ গঙ্গোপাধ্যায়, IPL-এ বড় দায়িত্ব

IPL 2027: আইপিএল-এর আসন্ন মরশুমে নয়া ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তিনি। এবার পাচ্ছেন হেড কোচের দায়িত্ব।

Advertisement
এ বার হেডকোচ সৌরভ গঙ্গোপাধ্যায়, IPL-এ বড় দায়িত্বIPL-এ নতুন দায়িত্বে সৌরভ
হাইলাইটস
  • ২০২৭ IPL-এ নয়া দায়িত্ব পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
  • হেড কোচের ভূমিকায় দেখা যাবে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে।
  • এর আগে দীর্ঘদিন তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত রয়েছেন।

২০২৭ IPL-এ নয়া দায়িত্ব পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার দিল্লি ক্যাপিটালসের হেড কোচের ভূমিকায় দেখা যাবে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। এর আগে দীর্ঘদিন তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গেই যুক্ত ছিলেন। কিন্তু এবার পেলেন হেড কোচের পদ।

২০১৯ সালে JSW-এর IPL দল দিল্লি ক্যাপিটালসের একজন পরামর্শদাতা হিসেবে যোগ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে ২০২৪ সালে জেএসডব্লিউ স্পোর্টসের নতুন ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছিল তাঁকে। 

গত ২ বছর ধরে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্বে ছিলেন হেমাং বাদানি। তাঁকে এবার সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে বোলিং কোচ মুনাফ প্যাটেল, টিম ডিরেক্টর ভেনুগোপাল রাও এবং অ্যাসিসট্যান্ট কোচ ইয়ান বেলকেও ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 

উল্লেখ্য বিষয় হল, গত মরশুমে দিল্লি ক্যাপিটালস ৬ নম্বর পজিশনে শেষ করে। তারও আগের বছর অর্থাৎ ২০২৫ সালে ৫ নম্বরে ফিনিশ করে দিল্লি। তারপরেই ফ্রাঞ্চাইজির এই সিদ্ধান্তকে বার্তা হিসেবই দেখছেন IPL ফ্যানেরা।

মনে করা হচ্ছে, হেড কোচ হওয়ার পর সৌরভ এবার তাঁর নিজস্ব সাপোর্ট স্টাফ নিয়ে আসবেন। ব্যাপকভাবে জল্পনা চলছে, প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং ক্যাপিটালসে তাঁর কোচিং দলে যোগ দিতে পারেন।

সৌরভ বলেন, "IPL-এ হেড কোচের দায়িত্ব নিতে আমি উন্মুখ হয়ে আছি। দিল্লি ক্যাপিটালস আমার খুব কাছের একটি ফ্র্যাঞ্চাইজি। বছরের পর বছর ধরে এই ফ্রাঞ্চাইজির সঙ্গে আমার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে।  সাম্প্রতিক সময়ে আমরা ভালো মানের ক্রিকেট খেলেছি। আমি এই দলের সঙ্গে নতুন সিজনে কাজ করে একটি পাওয়ারফুল ও নির্ভীক দল গড়তে উন্মুখ হয়ে আছি।"

 

POST A COMMENT
Advertisement