Sourav Ganguly-Rishabh Pant: ঋষভকে 'জোর কা ঝটকা,' DC-র হেডকোচ হয়েই অ্যাকশন শুরু সৌরভের

দিল্লি ক্যাপিটালসে মিডল অর্ডারে ব্যাট করতে হবে ঋষভকে। দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত IPL জেতেনি। সৌরভকে হেডকোচ করা হয়েছে, লক্ষ্য একটাই, প্রথমবার আইপিএল জেতা। IPL-এর মিনি অকশনের আগে দিল্লি ক্যাপিটালস পন্তকে ফের টিমে নিয়েছে।

Advertisement
ঋষভকে 'জোর কা ঝটকা,' DC-র হেডকোচ হয়েই অ্যাকশন শুরু সৌরভেরঋষভ পন্ত ও সৌরভ গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • হেডকোচ হয়েই অ্যাকশন শুরু সৌরভের
  • দিল্লির হয়ে সফল পন্ত, এলএসজি-তে ব্যাটে ব্যর্থ
  • ২০২৭ সাল পন্তের জন্য গুরুত্বপূর্ণ

দিল্লি ক্যাপিটালস (DC)-এর হেড কোচের দায়িত্ব নিয়েই ঋষভ পন্তকে জোর ঝটকা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। DC-তে ঋষভের ব্যাটিং অর্ডার কী হবে, তা স্পষ্ট করে দিলেন। ঠিক ভারতের ক্যাপ্টেন থাকাকালীন যেমন বোল্ড সিদ্ধান্ত নিতেন ও টিমকে জেতাতেন, তেমনই দিল্লির ক্ষেত্রেও সৌরভের অ্যাকশন শুরু। 

হেডকোচ হয়েই অ্যাকশন শুরু সৌরভের

দিল্লি ক্যাপিটালসে মিডল অর্ডারে ব্যাট করতে হবে ঋষভকে। দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত IPL জেতেনি। সৌরভকে হেডকোচ করা হয়েছে, লক্ষ্য একটাই, প্রথমবার আইপিএল জেতা। IPL-এর মিনি অকশনের আগে দিল্লি ক্যাপিটালস পন্তকে ফের টিমে নিয়েছে। গত IPL সিজনে ঋষভ পন্ত খেলেছিলেন লখনউ সুপার জায়ান্টসে। লখনউ টিমে ঋষভ টপ অর্ডারে ব্যাটিং করতে চেয়েছিলেন, কিন্তু তাঁকে টপ অর্ডারে কখনওই নামানো হয়নি। লখনউয়ে তাঁর পারফর্ম্যান্স ভাল ছিল না। 

দিল্লি ক্যাপিটালসের হেডকোচ সৌরভও পন্তকে স্পষ্ট করে দিলেন, টপ অর্ডারে নামানো হবে না। সৌরভের কথায়, 'আমাদের একজন মিডল অর্ডার ব্যাটার দরকার ছিল, পন্ত মিডল অর্ডারে একদম ফিট। ও আগেও আমাদের সঙ্গে ছিল, ভাল পারফর্ম্যান্স করেছিল।'

সৌরভের বক্তব্য, দিল্লিতে ফিরে পন্ত সময় ও ম্যাচ দুটোই পাবেন, তার ফলে আরও দক্ষ প্লেয়ার হয়ে উঠতে পারবে।  ঋষভ দিল্লির ফিরোজ শাহ কোটলায় (অরুণ জেটলি স্টেডিয়াম) ব্যাটিং করতে উপভোগ করে এবং আশা করা যাচ্ছে, আগামী বছরগুলিতে দিল্লির জার্সিতে ও সেরা ফর্মে ফিরবে। দিল্লি ক্যাপিটালসের দলে কেএল রাহুলের মতো একজন প্রতিষ্ঠিত ওপেনার রয়েছেন। গত দুই মরসুমে দলের হয়ে ভাল পারফর্ম করার পাশাপাশি তাঁর স্ট্রাইক রেটও উন্নত হয়েছে। গত মরশুমে বেন ডাকেটের অনুপস্থিতিতে ইনিংস ওপেন করার সুযোগ পেয়েছিলেন পাথুম নিসঙ্কা। সাহিল পারখ ও অভিষেক পোড়েলকেও ওপেনিংয়ে পরীক্ষা করা হয়েছিল। 

তবে আইপিএল ২০২৭-এর আগে মিনি অকশনে আরও এক জন ওপেনিং ব্যাটার খোঁজ করতে পারে দিল্লি। দলে ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, অধিনায়ক অক্ষর প্যাটেল, সমীর রিজভী ও নীতীশ রানার মতো ক্রিকেটার থাকলেও ঋষভ পন্তকে ৪ বা ৫ নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে। দিল্লির হয়ে এর আগেও এই দুই পজিশনে খেলেছেন পন্ত।

Advertisement

দিল্লির হয়ে সফল পন্ত, এলএসজি-তে ব্যাটে ব্যর্থ

দিল্লি ক্যাপিটালসের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক পন্ত। দলের হয়ে এখনও পর্যন্ত ৩৫.৩১ গড়ে এবং প্রায় ১৪৯ স্ট্রাইক রেটে ৩,২৮৪ রান করেছেন তিনি। এর মধ্যে রয়েছে একটি শতরান ও ১৮টি অর্ধশতরান। তবে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে তাঁর পারফর্ম্যান্স ছিল প্রত্যাশার তুলনায় অনেকটাই ফিকে। ২৭ কোটি টাকায় তাঁকে দলে নেওয়া হলেও ২৬ ইনিংসে মাত্র ৫৮১ রান করেন পন্ত। তাঁর ব্যাটিং গড় ছিল ২৬.৪০ এবং স্ট্রাইক রেট ১৩৫.৭৪। একটি শতরানের পাশাপাশি করেছিলেন মাত্র দু’টি অর্ধশতরান।

২০২৭ সাল পন্তের জন্য গুরুত্বপূর্ণ

ঋষভ পন্তের সাদা বলের কেরিয়ারের দিক থেকেও আইপিএল ২০২৭ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দিল্লি ক্যাপিটালসে ফেরার পর তাঁর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ কোটি টাকা। ২৭ বছর বয়সি এই উইকেটকিপার-ব্যাটার ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে ভারতের হয়ে কোনও টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তাই আইপিএল ২০২৭-এ ভাল পারফর্ম করে জাতীয় দলে নিজের জায়গা আরও মজবুত করতে চাইবেন তিনি। ভারতের প্রাক্তন তারকা যুবরাজ সিং দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে যোগ দিয়ে ব্যাটিং কোচের দায়িত্ব নিতে পারেন বলে জল্পনা রয়েছে। 

স্টার্ককে নিয়ে থাকছে সংশয়

সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্যে লুঙ্গি এনগিডি, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস এবং মিচেল স্টার্ককে ধরে রাখার ইঙ্গিতও মিলেছে। কেএল রাহুল, অক্ষর প্যাটেল, পান্ত, স্টার্ক, এনগিডি, মিলার ও স্টাবসকে নিয়ে দল যথেষ্ট শক্তিশালী বলেই মনে করছেন তিনি। তবে আইপিএল ২০২৭-এর পুরো মরসুমে মিচেল স্টার্ককে পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অস্ট্রেলিয়ার এই তারকা পেসার জানিয়েছেন, তাঁর কাছে টেস্ট ক্রিকেটই অগ্রাধিকার। ২০২৭ সালের আইপিএলের পরেই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা। পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজও রয়েছে। ফলে স্টার্কের ওয়ার্কলোড ও আইপিএলে তাঁর অংশগ্রহণের বিষয়টি দিল্লিকে মাথায় রাখতে হবে। দলে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশের শেষ তারিখ ১৫ নভেম্বর। তার পরেই আইপিএল ২০২৭-এর জন্য দিল্লি ক্যাপিটালসের দলগঠন সম্পর্কে আরও পরিষ্কার ছবি পাওয়া যাবে।

POST A COMMENT
Advertisement