T20 World Cup 2026: ০-র হ্যাটট্রিক, T20 বিশ্বকাপে লজ্জার রেকর্ড অভিষেক শর্মার

টি২০ বিশ্বকাপের আগে শোনা যাচ্ছিল, অভিষেক শর্মা দারুণ কিছু করতে পারেন বিশ্বের এক নম্বর ব্যাটার। দিন ৩ বলে ০ করে আরিয়ান দত্তের বলে বোল্ড হন অভিষেক শর্মা। এই নিয়ে বিশ্বকাপের ৩ ম্যাচ খেলে ৩ ম্যাচেই ০ করলেন অভিষেক। সমস্যা রয়ে গেল ভারতের ওপেনিং নিয়ে। পরপর জয় পেলেও বড় মঞ্চে ত্রুন ক্রিকেটারের ব্যর্থতা চিন্তার কারণ গৌতম গম্ভঈরের কাছে।   

Advertisement
০-র হ্যাটট্রিক, T20 বিশ্বকাপে লজ্জার রেকর্ড অভিষেক শর্মারআউট অভিষেক শর্মা

টি২০ বিশ্বকাপের আগে শোনা যাচ্ছিল, অভিষেক শর্মা দারুণ কিছু করতে পারেন বিশ্বের এক নম্বর ব্যাটার। দিন ৩ বলে ০ করে আরিয়ান দত্তের বলে বোল্ড হন অভিষেক শর্মা। এই নিয়ে বিশ্বকাপের ৩ ম্যাচ খেলে ৩ ম্যাচেই ০ করলেন অভিষেক। সমস্যা রয়ে গেল ভারতের ওপেনিং নিয়ে। পরপর জয় পেলেও বড় মঞ্চে ত্রুন ক্রিকেটারের ব্যর্থতা চিন্তার কারণ গৌতম গম্ভঈরের কাছে।   

এখনও টি২০ বিশ্বকাপে মোট ৮ বল খেলেছেন অভিষেক, মোট রান শূন্য। এর আগে ভারতের হয়ে সর্বোচ্চ ৩ বার শূন্য রানে আউট হয়েছেন আশিস নেহরা, লজ্জার সেই রেকর্ড ছুঁলেন অভিষেক শর্মা। সুপার এইটে ৩টি ম্যাচ খেলবে ভারত। ভারতের অন্যতম ভরসাযোগ্য অভিষেক শর্মার ফর্ম নিশ্চিত ভাবে চিন্তায় রাখবে টিম ইন্ডিয়াকে।

টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) পরপর ম্যাচ জিতে সুপার এইটে জায়গা আগেই পাকা করে ফেলেছে ভারতীয় দল। বুধবারের ম্যাচ সেখানে নিয়মরক্ষার। নেদারল্যান্ডও সুপার এইটে যেতে পারবে না। সব দলই সুপার এইটে ৩টি করে ম্যাচ খেলবে। ভারতীয় দল কাদের বিরুদ্ধে কবে ম্যাচ খেলবে সেটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে। 

সূর্যকুমার যাদবরা গ্রুপের শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাচ্ছেন সেটা নিশ্চিত হয়েছিল রবিবারই। তবে পাকিস্তান যেতে পারবে কিনা সেটা নির্ভর করছে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের উপর। পাকিস্তান সেই ম্যাচ হারলে বিদায় তো নেবেই, পাশাপাশি সুপার এইটে চলে যাবে আমেরিকা। সুপার এইটে ভারতের তিনটি ম্যাচ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

রবিবার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। গতবার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ভারত সেখানে দারুণ জয় পায়। সূর্যকুমারের দল দারুণ ছন্দে। ২৬ ম্যাচের মধ্যে ২৫টা ম্যাচ জিতেছে। ফলে সুপার এইটের লড়াইয়েও সমস্যা হওয়ার কথা নয়। এরপর ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ভারতের সামনে জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিয়েছে সিকান্দার রাজার দল। সেটাই কিছুটা হলেও চিন্তার কারণ। সুপার এইটের শেষ ম্যাচে ১ মার্চ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। 

Advertisement

POST A COMMENT
Advertisement