T20 World Cup 2026 PAK vs NZ: পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, পয়েন্ট ভাগে সুবিধা কাদের?

খেলা হল না একটা বলও। টি২০ বিশ্বকাপের প্রথম সুপার এইটের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের। টসও হয়ে গিয়েছিল। ব্যাটিং নিয়েছিলেন পাক ক্যাপ্টেন সলমন আলি আঘা। তবে বাধা হয়ে দাড়াল বৃষ্টি। এর ফলে দুই দলই ১ পয়েন্ট করে পেল। সমস্যায় দুই দলই। 

Advertisement
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, পয়েন্ট ভাগে সুবিধা কাদের?ফ্রেমে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা (বাঁয়ে) এবং নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। (গেটি)

খেলা হল না একটা বলও। টি২০ বিশ্বকাপের প্রথম সুপার এইটের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের। টসও হয়ে গিয়েছিল। ব্যাটিং নিয়েছিলেন পাক ক্যাপ্টেন সলমন আলি আঘা। তবে বাধা হয়ে দাড়াল বৃষ্টি। এর ফলে দুই দলই ১ পয়েন্ট করে পেল। সমস্যায় দুই দলই। 

কলম্বোতে বৃষ্টির আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যি হল শনিবার। সুপা এইটে ওঠা আটটা দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। চারটি করে দল এক গ্রুপে আছে। সব দলই তিনটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপে যে দুই দলের পয়েন্ট সবচেয়ে বেশি হবে তারা যাবে সেমিফাইনালে। পাকিস্তানের  গ্রুপে নিউজিল্যান্ড ছাড়াও আছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। তারা যদি তিনটে করে ম্যাচই জেতে তা হলে নিউজিল্যান্ড ও পাকিস্তান সুপার এইট থেকে বিদায় নেবে। তবে আসল কথা হল এই দুই দলের বিরুদ্ধেই খেলতে হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে।

এখন যা পরিস্থিতি তাতে সেমিফাইনাল নিশ্চিত করতে হলে দুই দলকেই বাকি দুই ম্যাচ জিততেই হবে। আরও কোনও ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায় তবে সমস্যা বাড়বে পাকিস্তান ও নিউজিল্যান্ডের। পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে পাল্লেকেলে। সুপার এইট পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ বিশ্বকাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২৮ ফেব্রুয়ারি পাল্লেকেলে দাসুন শনাকাদের মুখোমুখি হবেন সলমনেরা।

বুধবার গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ১০২ রানে জিতেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে সলমনেরা করেন ৩ উইকেটে ১৯৯ রান। জবাবে ৯৭ রানে শেষ হয়ে যায় নামিবিয়ার ইনিংস। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ আটে উঠেছে পাকিস্তান।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, সালমান মির্জা ও উসমান তারিক।

নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট (উইকেটকিপার), ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, ইশ সোধি ও লকি ফার্গুসন।   

Advertisement

POST A COMMENT
Advertisement