ICC T20 World Cup 2026: ইডেনে টিকিট বিক্রি তো শুরু, সেমি ফাইনাল আদৌ হবে তো? জানে না ICC-ও

টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনাল ইডেন গার্ডেন্সে হওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত। টিকিট বিক্রি শুরু হয়ে গেলেও, সমর্থকরা এখনও জানেন না কোথায় হবে সেমিফাইনাল ম্যাচ। ভারত-পাকিস্তান অশান্তির জেরে এই সমস্যা আরও বেড়ে গিয়েছে বলে ক্ষোভ ক্রিকেটপ্রেমীদের একাংশের। তবে সমস্যাটা ঠিক কোথায়? কেন সেমিফাইনাল ম্যাচ কোথায় হবে তা জানাতে পারছে না আইসিসি?

Advertisement
ইডেনে টিকিট বিক্রি তো শুরু, সেমি ফাইনাল আদৌ হবে তো? জানে না ICC-ওইডেন গারডেন্স

টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনাল ইডেন গার্ডেন্সে হওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত। টিকিট বিক্রি শুরু হয়ে গেলেও, সমর্থকরা এখনও জানেন না কোথায় হবে সেমিফাইনাল ম্যাচ। ভারত-পাকিস্তান অশান্তির জেরে এই সমস্যা আরও বেড়ে গিয়েছে বলে ক্ষোভ ক্রিকেটপ্রেমীদের একাংশের। তবে সমস্যাটা ঠিক কোথায়? কেন সেমিফাইনাল ম্যাচ কোথায় হবে তা জানাতে পারছে না আইসিসি?

কেন ইডেনে সেমিফাইনাল অনিশ্চিত?
আগেই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল যে, তারা নিজেদের মধ্যে কোনও সিরিজ খেলবে না। পাশাপাশি আইসিসি ইভেন্টে মুখোমুখি হলেও, ম্যাচ হবে নিরপেক্ষ জায়গায়। সেই চুক্তির কারণেই নিজেদের সব ম্যাচ কলম্বোতে খেলছে পাকিস্তান দল। সেমিফাইনালে পাকিস্তান পৌঁছে গেলে তাই ম্যাচ ইডেনে হবে না। অন্যদিকে আবার শ্রীলঙ্কাও কো হস্ট। ফলে তারাও শেষ চারে জায়গা পাকা করে ফেললে খেলা হবে কলম্বোতেই। ত্বে যদি ভারত ও শ্রীলঙ্কা সেমিফাইনালে মুখোমুখি হয় তবেই সে ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। 

বুক মাই শোতে পাওয়া যাচ্ছে টিকিট
বুক মাই শোতে পাওয়া যাচ্ছে টিকিট

ইডেনে সেমিফাইনাল অনিশ্চিত জানিয়ে দিল আইসিসি
ইডেন গার্ডেন্সে সেমিফাইনাল যে অনিশ্চিত তা ইতিমধ্যেই আইসিসি জানিয়ে দিয়েছে সম্প্রচারকারী সংস্থাকে। ইএসপিএন ক্রিকইনফো সূত্রে েই খবর জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন হল, কোথায় ম্যাচ তা না জেনে টিকিট বিক্রি শুরু হয়ে গেল কী করে? গত ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সন্ধে সাতটা থেকে সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়েছে। এখন প্রশ্ন উঠছে, একজন দর্শক টিকিট কাটবেন কোন ভরসায়? কলকাতার দর্শকরা টিকিট কেটে যদি শোনেন ম্যাচ কলম্বোতে হচ্ছে, তবে তাঁদের পক্ষে কি রাতারাতি শ্রীলঙ্কা যাওয়া সম্ভব? একই সমস্যা কলম্বোর দর্শকদের ক্ষেত্রেও।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম তৈরি হওয়ার পর থেকেই ভারতের ক্রিকেটে ভরকেন্দ্র যেন বদলে গিয়েছে। ওয়াংখেড়ে বা ইডেনের মতো ঐতিহাসিক স্টেডিয়ামগুলি তাদের কৌলিন্য হারাচ্ছে। সদ্যই ২০২৫ সালের আইপিএল ফাইনাল ইডেন থেকে সরিয়ে আহমেদাবাদে নিয়ে যাওয়ায় ক্ষোভ ছিল বঙ্গ ক্রিকেটপ্রেমীদের মনে। এবার বিশ্বকাপের মতো মঞ্চেও যদি শেষ মুহূর্তে সেমিফাইনাল সরে যায়, তবে তা হবে ইডেনের জন্য বড়সড় ধাক্কা।   
   

Advertisement

POST A COMMENT
Advertisement