T20 World Cup 2026: ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার অনুরোধ, পাকিস্তানকে অতীত মনে করাল শ্রীলঙ্কা

T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ করল শ্রীলঙ্কা। আসলে এই ম্যাচ না হলে বিরাট ক্ষতির মুখে পড়তে হবে সে দেশের বোর্ডকে। ফলে কলম্বোতে এই ম্যাচ হওয়া জরুরী। আসলে ভারত, পাকিস্তান দুই দেশ যখন খেলতে নামে তখন আলাদা উন্মাদনা দেখা যায়। ভারতীয়দের পাশাপাশি পাকিস্তানিরাও আসেন ফলে পর্যটন শিল্পেও উন্নতি হয়।

Advertisement
ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার অনুরোধ, পাকিস্তানকে অতীত মনে করাল শ্রীলঙ্কা

T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ করল শ্রীলঙ্কা। আসলে এই ম্যাচ না হলে বিরাট ক্ষতির মুখে পড়তে হবে সে দেশের বোর্ডকে। ফলে কলম্বোতে এই ম্যাচ হওয়া জরুরী। আসলে ভারত, পাকিস্তান দুই দেশ যখন খেলতে নামে তখন আলাদা উন্মাদনা দেখা যায়। ভারতীয়দের পাশাপাশি পাকিস্তানিরাও আসেন ফলে পর্যটন শিল্পেও উন্নতি হয়। 

ম্যাচ না হলে এই সমস্ত কিছুই মাটি হয়ে যাবে। আর সে কারণেই এই অনুরোধ। পুরোনো সম্পর্কের কথা পাকিস্তানকে স্মরণ করিয়ে দিয়ে শ্রীলঙ্কা লিখেছে, তাদের দল বেশ কয়েকবার পাকিস্তান সফরে গিয়েছে। তাও আবার এমন সময় যখন অন্যান্য দেশ পাকিস্তান সফর নিয়ে দ্বিধায় ছিল। 

টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগে বাংলাদেশ দাবি করে, তারা ভারতে নয় শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে যাবে। কারণ ভারতে তাদের দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, দর্শক ও বাংলাদেশি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। আর সে কারণেই তারা চায় তাদের গ্ৰুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হোক। তবে সেই দাবি মানতে চায়নি আইসিসি। ফলে বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ।

 বাংলাদেশের দাবির প্রতি সমর্থন জানায় পাকিস্তান। হুমকি দেয় বিশ্বকাপ থেকে বাংলাদেশের মতোই সরে দাঁড়ানোর। তবে শেষ মুহূর্তে বদলায় সিদ্ধান্ত। বাংলাদেশ বয়কট করলেও সরে আসে পাকিস্তান। জানিয়ে দেয়, গোটা টুর্নামেন্ট নয়, শুধু গ্ৰুপ পর্বে ভারতের ম্যাচ খেলবে না তারা। এরপরেই প্রশ্ন জাগে, গ্ৰুপ পর্বে না খেললেও, সেমিফাইনাল বা ফাইনালে দেখা হলে কী হবে? এ প্রশ্নের উত্তর ক্যাপ্টেন সলমন আলি আঘার কাছেও নেই। তিনি জানালেন, সে সময় যেমন নির্দেশ আসবে তেমন করা হবে। 

তবে ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব জানিয়ে দিয়েছেন, তাদের টিকিট কাটা আছে। তারা কলম্বো যাচ্ছেন। বাকিটা পাকিস্তান জানে। অর্থাৎ একেবারেই চাপমুক্ত ভারতের ক্যাপ্টেন। একে ঘরের মাঠে বেশিরভাগ্য ম্যাচ, সমর্থকদের বিরাট প্রত্যাশার মধ্যে শনিবার প্রথম ম্যাচ ভারতের। আমেরিকার বিরুদ্ধে। ১৫ ফেব্রুয়ারি সেই ম্যাচে পাকিস্তান নামে কিনা সেটাই এখন দেখার।

Advertisement

POST A COMMENT
Advertisement