টি২০ বিশ্বকাপে সুপার ৮আইসিসি মেনস টি২০ বিশ্বকাপের লিগ স্টেজের খেলা শেষ। এবার টুর্নামেন্টের সেকেন্ড স্টেজ বা সুপার ৮ শুরু হবে। এই পর্যায়ে মোট ৮টি দল খেলবে। শনিবার ২১ ফেব্রুয়ারি শুরু হবে এই রাউন্ডের খেলা। সুপার ৮-এর প্রথম ম্যাচ খেলা হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। সন্ধে ৭টায় শুরু হবে ম্যাচ।
এবারের টুর্নামেন্টে গ্রুপ স্টেজের কিছু কিছু ম্যাচ ভীষণই ক্লোজ হয়েছে। আর টুর্নামেন্টের সেই স্তর পেরিয়ে এখন সুপার ৮ শুরু। এই পর্যায়ে ৮টি দল খেলবে।
মাথায় রাখতে হবে যে এবার সুপার ৮-এ উঠতে পারেনি জায়ান্ট অস্ট্রেলিয়া। তাদের জায়গায় কোয়ালিফাই করেছে জিম্বাবোয়ে।
কোন কোন দল উঠল সুপার ৮-এ?
এবারের সুপার ৮-এ ভারত ছাড়া শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং জিম্বাবোয়ে কোয়ালিফাই করেছে। এই ৮টা দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকবে ৪টে করে দল।
গ্রুপ ১-এ রয়েছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকা। এই সব কটি দলই নিজের নিজের গ্রুপের শীর্ষ স্থানে থেকে সুপার ৮-এ উঠেছে। ওদিকে গ্রুপ ২-তে রয়েছে পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা।
এক্ষেত্রে সুপার ৮-এর ম্যাচগুলি সিঙ্গল রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে। অর্থাৎ প্রত্যেকটা দল একবার করে গ্রুপের অন্য দলগুলির সঙ্গে খেলবে। তারপর অঙ্কের বিচারে যেই দুই দল গ্রুপ টপ করবে, তারাই পৌঁছে যাবে পরবর্তী পর্যায়ে।
তাই বোঝাই যাচ্ছে যে এবারের সুপার ৮-এর ম্যাচ হতে চলেছে সেরার সেরা।
সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় টিম প্রথম খেলাটি খেলবে রবিবার ২২ ফেব্রুয়ারি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে খেলাটি। তারপর ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে চেন্নাইতে খেলবে। সবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রবিবার, মার্চ ১-এ খেলবে।
খেলার লিস্ট
সেমিফাইনাল ও ফাইনাল