India vs Namibia: অভিষেক OUT, সঞ্জু-বুমরা IN, নামিবিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশে কারা?

টি২০ বিশ্বকাপে আজ দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারত। এই ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে। এই ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে। আর এই খেলায় ভারতীয় দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
অভিষেক OUT, সঞ্জু-বুমরা IN, নামিবিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশে কারা?ভারত বনাম নামিবিয়া
হাইলাইটস
  • টি২০ বিশ্বকাপে আজ দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারত
  • এই ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে
  • ভারতীয় দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা

টি২০ বিশ্বকাপে আজ দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারত। এই ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে। এই ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে। আর এই খেলায় ভারতীয় দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অভিষেককে নিয়ে হাজার প্রশ্ন
পেট খারাপের সমস্যায় ভুগছেন অভিষেক শর্মা। জ্বরও ছিল তাঁর। এমন পরিস্থিতিতে তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়। তবে ইতিমধ্যেই অভিষেকের স্বাস্থ্যের হাল কিছুটা ফিরেছে। তাই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে তিনি নামিবিয়া ম্যাচে খেলবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। 

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, অভিষেক যদি একান্তই না খেলতে পারেন, তাহলে টিমে জায়গা হতে পারে সঞ্জু স্যামসনের। তিনিও দারুণ স্টার্ট দিতে পারেন ভারতকে। যার ফলে চিন্তার কিছু দেখছেন না বিশেষজ্ঞরা।

ফিরছেন বুমরা
ভারতীয় পেস বোলিং অ্যাটাকের হৃৎপিণ্ড জসপ্রীত বুমরা। তবে সেই বুমরাই আমেরিকার বিরুদ্ধে খেলতে পারেননি। কিন্তু তিনি এই ম্যাচে ফিরছেন বলেই খবর। ইতিমধ্যেই নেটে প্র্যাকটিসও করেছেন। আর বুমরা ম্যাচ খেললে যে নামিবিয়ার বুকের স্পন্দন আরও বাড়বে, এই কথা তো বলাই বাহুল্য!

এখানে একটা বিষয় বলে রাখি, বুমরা খেললে কিন্তু বসতে হবে মহম্মদ সিরাজকে। তাই সিরাজ ফ্যানেরা আজ একটু মন খারাপ নিয়েই ম্যাচ দেখার জন্য তৈরি থাকুন।

রিদম খুঁজে পেতে হবে
এই ম্যাচের পরই হাই ভোল্টেজ ডার্বি। ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। আর তার আগে সমস্ত ক্রিকেটারদের ফর্মে ফেরা জরুরি। তাই নামিবিয়া ম্যাচটি হতে চলেছে একপ্রকার ওয়ার্মআপ। এই ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে হবে। তাহলেই পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাসের সঙ্গে নামা যাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ম্যাচে সঞ্জু স্যাসমস এবং ঈশান কিষান ওপেনিং করতে পারেন। তাঁরা ভারতকে দ্রুত রান তুলতে করতে পারেন সাহায্য। তারপর সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা মিডিল অর্ডারে রানটা টেনে নিয়ে যেতে পারেন। আর শেষে ফিনিশারের কাজটা করতে পারেন রিঙ্কু সিং।

Advertisement

৩ অরলাউন্ডার নিয়ে খেলতে পারে ভারত
এই ম্যাচে ব্যালেন্স রাখতে ৩ অলরাউন্ডার খেলতে পারে ভারতীয় দলে। এক্ষেত্রে হার্দিক পান্ডেয়া, শিবম দুবে এবং অক্ষর প্যাটেলের খেলার সম্ভাবনা বেশি। তাঁরা ব্যাটে এবং বলে, দুই দিক দিয়েই দলকে সাহায্য করতে পারে। 

কী হতে পারে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ
সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়াক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডেয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, জসপ্রিত বুমরা। 
 

 

POST A COMMENT
Advertisement