Team India T20 WC 2026: ওপেনিং-এ বড় বদল, অভিষেকের সঙ্গী ঈশান, সঞ্জু কি তবে বাদ?

দূরন্ত ছন্দে ঈশান কিষান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নবী মুম্বইয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ২০ বলে হাফ সেঞ্চুরি করেন উইকেট কিপার ব্যাটার। চোট সরিয়ে ফেরার পর থেকেই দারুণ ব্যাট করছেন ঈশান। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রশ্ন হল, তা হলে কি সঞ্জু স্যামসনের আশা শেষ? অন্তত প্রস্তুতি ম্যাচ দেখে সেটাই মনে হচ্ছে।

Advertisement
ওপেনিং-এ বড় বদল, অভিষেকের সঙ্গী ঈশান, সঞ্জু কি তবে বাদ?

দূরন্ত ছন্দে ঈশান কিষান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নবী মুম্বইয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ২০ বলে হাফ সেঞ্চুরি করেন উইকেট কিপার ব্যাটার। চোট সরিয়ে ফেরার পর থেকেই দারুণ ব্যাট করছেন ঈশান। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রশ্ন হল, তা হলে কি সঞ্জু স্যামসনের আশা শেষ? অন্তত প্রস্তুতি ম্যাচ দেখে সেটাই মনে হচ্ছে।

৫০ রান করে সাজঘরে ফেরত আসেন ঈশান। মনে করা হয়েছিল সঞ্জু স্যামসনকে নামানো হবে। তবে তা হয়নি। চোট সরিয়ে ফেরা এটাক ক্রিকেটার তিলক ভর্মাকে নামিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। এর থেকে একটা বিষয় স্পষ্ট, টিম ম্যানেজমেন্ট ডান হাতি বাঁ হাতি কম্বিনেশন ছেড়ে ফর্মে থাকা দুই ব্যাটারকেই ওপেন করতে নামাতে পারে। তিন নম্বরে আসতে পারেন তিলক। কোনও ব্যাটার চোট পেলে বা ফর্ম হারালে শিকে ছিঁড়তে পারে সঞ্জুর জন্য। 

সঞ্জু ওপেনিং-এ যথেষ্ট সুযোগ পেয়েছেন তবে প্রমাণ করতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ব্যর্থ হওয়ার পর তাঁকে আর উইকেট কিপিং করতে দেখা যায়নি। তখন থেকেই মনে করা হচ্ছিল, বাদ পড়তে পারেন সঞ্জু। প্রস্তুতি ম্যাচেও দেখা গেল সেই দৃশ্যই। ১৮ বলে ২৪ রান করার পর তুলে নেওয়া হয় আরেক ওপেনার অভিষেক শর্মাকেও। কিন্তু তারপরেও ব্যাট করতে নামতে দেখা যায়নি সঞ্জুকে।

কেমন ছিল ঈশানের ইনিংস?
২০ বলের মধ্যে সাতটা ছক্কা ও দুটো চারে সাজানো ইনিংস। আর সেটাই বলে দেয়, কীভাবে বিপক্ষের বোলারদের মনে ভয় ধরিয়ে দিয়েছেন ভারতের এই ওপেনার। এই ইনিংসে ঈশানের স্ট্রাইকরেট ২৬৫। তিনি যতক্ষণ ক্রিজে থেকেছেন ততক্ষণই চাপে ছিলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। কোথায় বল করে ঈশানকে থামানো যাবে তা ভাবতেই পারছিলেন না তাঁরা। তবে প্রস্তুতি ম্যাচ হওয়ায় ৫০ রান করেই প্যাভেলিয়ানে ফেরেন ঈশান। দলের রান তখন বিনা উইকেটে ৮০। এরপরেই সুযোগ দেওয়া হয় তিলককে। তিনিও প্রস্তুতি ম্যাচে ভাল ব্যাট করেছেন।

Advertisement

POST A COMMENT
Advertisement