Hundred Controversy Harry Brook: The Hundred লিগে পাকিস্তানিরা ব্যান? পাশে দাঁড়ালেন ইংল্যান্ডের অধিনায়ক

Hundred Controversy Harry Brook: ২০০৮ সালের পর থেকে Indian Premier League-এর সঙ্গে যুক্ত কোনও দলই পাকিস্তানি ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করেনি। এর পেছনে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনকে অন্যতম কারণ হিসেবে দেখা হয়। ২০২৬ মরশুম ২১ জুলাই থেকে ১৬ অগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা।

Advertisement
The Hundred লিগে পাকিস্তানিরা ব্যান? পাশে দাঁড়ালেন ইংল্যান্ডের অধিনায়কHarry Brook

Hundred Controversy Harry Brook: দ্য হান্ড্রেড ২০২৬ নিলাম ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুললেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক Harry Brook। পাকিস্তানি ক্রিকেটারদের নিলামে উপেক্ষা করা হলে তা ‘লজ্জাজনক’ হবে বলেই স্পষ্ট জানালেন তিনি। তাঁর এই মন্তব্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট The Hundred।

কী নিয়ে বিতর্ক?
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দ্য হান্ড্রেডের আটটি দলের মধ্যে চারটি ফ্র্যাঞ্চাইজি, যেগুলিতে আইপিএল সংশ্লিষ্ট মালিকানার অংশ রয়েছে, ২০২৬ সালের নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বিড নাও করতে পারে। উল্লেখযোগ্যভাবে, ২০০৮ সালের পর থেকে Indian Premier League-এর সঙ্গে যুক্ত কোনও দলই পাকিস্তানি ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করেনি। এর পেছনে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনকে অন্যতম কারণ হিসেবে দেখা হয়। ২০২৬ মরশুম ২১ জুলাই থেকে ১৬ অগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। এবারের নিলামে খেলোয়াড়দের পারিশ্রমিকও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

ব্রুকের সোজাসাপ্টা বার্তা
শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার-৮ ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ব্রুক বলেন, “আমাদের ফোকাস এখন টি২০ বিশ্বকাপে। তবে পাকিস্তান দীর্ঘদিন ধরেই এক শক্তিশালী ক্রিকেট দেশ। নিলামে যদি ৫০-৬০ জন খেলোয়াড় থাকে, সেখানে কয়েকজনকে শুধুমাত্র অন্য কারণে বাদ দেওয়া হতাশাজনক। তারা দুর্দান্ত ক্রিকেটার এবং দর্শক টানার ক্ষমতাও রাখে। তাদের উপস্থিতি টুর্নামেন্টকে আরও সমৃদ্ধ করে।” ব্রুক নিজে এবার খেলবেন সানরাইজার্স লিডসের হয়ে, যা আগে নর্দান সুপারচার্জার্স নামে পরিচিত ছিল।

মাইকেল ভনের কড়া প্রতিক্রিয়া
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক Michael Vaughan-ও বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। তাঁর মতে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) দ্রুত হস্তক্ষেপ করা উচিত। “এই লিগ ECB-র অধীনেই পরিচালিত। এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। এখানে কোনও ধরনের বয়কট থাকা উচিত নয়,” বলেন ভন।

সামনে কী?
দ্য হান্ড্রেডের প্রথম বড় নিলাম হবে ১১ মার্চ (মহিলা) ও ১২ মার্চ (পুরুষ)। এখন নজর থাকবে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলির দিকে। তারা পাকিস্তানি খেলোয়াড়দের জন্য বিড করে কি না। যদি উপেক্ষা করা হয়, তবে তা শুধু প্রতিযোগিতার মান নয়, টুর্নামেন্টের বৈশ্বিক ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement