হারিস রাউফ ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট The Hundred-এর এ বছরের নিলামের তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের ১৪ জন ক্রিকেটার। মোট ২৪৭ জনের সেই তালিকায় পাকিস্তানের ক্রিকেটারদের অন্তর্ভুক্তি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ, ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলি পাকিস্তানি খেলোয়াড়দের কিনবে কি না, তার দিকেই তাকিয়ে ক্রিকে বিশ্ব।
পাকিস্তান শিবিরের শীর্ষ নাম পেসার হারিস রাউফ। তিনি 'Marquee Players International' বিভাগে ১,০০,০০০ পাউন্ড সর্বোচ্চ রিজার্ভ প্রাইজ নিয়ে তালিকাভুক্ত। এই প্রোফাইল তালিকায় রয়েছেন মারক্রাম, ডেভিড মিচাল ও সুনীল নারাইনের মতো ক্রিকেটাররা।
শীর্ষে থাকা ৫০ জন ক্রিকেটারের তালিকায় আছেন ছ’জন আন্তর্জাতিক পাকিস্তানি ক্রিকেটার। তাঁরা হলেন শাহিন শাহ আফ্রিদি, সাদাব খান ও স্পিনার উসমান তারিখ। দ্বিতীয় সারিতে আছেন সাইম আয়ুব ও আবরার। এই ৫০ বিদেশির মধ্যে পাকিস্তানের প্রতিনিধিত্বই সবথেকে বেশি। তারপরই আছে দক্ষিণ আফ্রিকা।
সম্প্রতি BBC-র এক প্রতিবেদনে দাবি করা হয়, আইপিএল-এ যুক্ত থাকা চারটি ফ্র্যাঞ্চাইজি MI London, Sunrisers Leeds, Manchester Super Giants এবং Southern Brave পাকিস্তানি ক্রিকেটারদের সই করানোর বিষয়টি বিবেচনা নাও করতে পারে।
তবে England and Wales Cricket Board এবং টুর্নামেন্ট কর্তৃপক্ষ যৌথ বিবৃতিতে জানায়, 'জাতীয়তার ভিত্তিতে কাউকে বাদ দেওয়া হবে না।' ইসিবি স্পষ্ট করেছে, নির্বাচন হবে শুধুমাত্র ক্রিকেটীয় পারফরম্যান্স এবং দলের প্রয়োজনের ভিত্তিতে।
উল্লেখ্য, ২০২৫ সালের ড্রাফটে কোনও পাকিস্তানি ক্রিকেটার চুক্তি পাননি। ২০২১ সালে টুর্নামেন্ট শুরু হওয়ার পর এটাই প্রথম। যদিও ২০২৪-এ নাসিম শাহ (বার্মিংহাম ফিনিক্স), মহম্মদ আমির (ওভাল ইনভিন্সিবলস), হারিস রউফ (ওয়েলশ ফায়ার) ও উসামা মির (ম্যানচেস্টার অরিজিনালস) খেলেছিলেন। ২০২৩ সালেও শাদাব খান-সহ ছ’জন পাকিস্তানি ক্রিকেটার অংশ নেন।
এ বছরের টুর্নামেন্ট সূচি পাকিস্তানের একটি টেস্ট সিরিজের সঙ্গে আংশিকভাবে মিলে যাচ্ছে, ফলে কেন্দ্রীয় চুক্তিভুক্ত কয়েকজন ক্রিকেটারের প্রাপ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে, নিলামের পুলে ১৪ পাকিস্তানি ক্রিকেটার এবং টপ ৫০-এ ছ’জন থাকার ফলে নজর এখন বিডিং টেবিলে।