TMC Woman Leader-Pant Dinner: TMC নেত্রীর সঙ্গে ডিনার, মোহনবাগানের জয় দেখা; কলকাতায় প্রেমে পড়লেন পন্ত?

হেভিওয়েট তৃণমূল নেত্রীর (TMC) সঙ্গে প্রেম করছেন ঋষভ পন্ত (Rishabh Pant)? এ নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) বাড়িতে ডিনার, তারপর যুবভারতীতে একসঙ্গে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) জয় দেখা, দুই ছবিই রাখঢাক না রেখেই পোস্ট করেছেন সবুজ-মেরুন সমর্থক শ্রেয়া। যা দেখে অনেকেই বলছেন, সম্পর্কে জড়িয়েছেন দুই জন। যদিও এ ব্যাপারে মুখ খোলেননি কেউই।

Advertisement
TMC নেত্রীর সঙ্গে ডিনার, মোহনবাগানের জয় দেখা; কলকাতায় প্রেমে পড়লেন পন্ত?ঋষভ পন্ত

হেভিওয়েট তৃণমূল নেত্রীর (TMC) সঙ্গে প্রেম করছেন ঋষভ পন্ত (Rishabh Pant)? এ নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার শ্রেয়া পাণ্ডের (Shrreya Pande) বাড়িতে ডিনার, তারপর যুবভারতীতে একসঙ্গে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) জয় দেখা, দুই ছবিই রাখঢাক না রেখেই পোস্ট করেছেন সবুজ-মেরুন সমর্থক শ্রেয়া। যা দেখে অনেকেই বলছেন, সম্পর্কে জড়িয়েছেন দুই জন। যদিও এ ব্যাপারে মুখ খোলেননি কেউই। 

ঋষভের তোলা দুটো সেলফি পোস্ট করেছেন তৃণমূল নেত্রী। দেখা গেল ব্ল্যাক ড্রেসে শ্রেয়া, আর সিল্কের স্কাই ব্লু শার্ট পরে বসে আছেন ঋষভ। ছবির ক্যাপশনে লেখা, ‘যখন ডিনারে সেলফি তোলে ঋষভ পন্ত। দুই নন ভেজিটেরিয়ান মানুষ ভেজিটেরিয়ান খাবারে মজেছে…’! শ্রেয়ার কেতাদুরস্ত পোশাক। টেক্কা দিতে পারেন যে কোনো নামি মডেল-অভিনেত্রীকে। অবশ্য নিজেও একসময় বিনোদন জগতের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত ছিলেন। তবে এখন সে সব থেকে দূরে, মন দিয়েছেন জনসেবায়। আর ঋষভ এখন পুরোপুরি খেলা নিয়ে ব্যস্ত।

ইশা নেগির সঙ্গে প্রেম

ইশা নেগির সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন পন্ত। এমনটাই শোনা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ঘনিষ্ঠ ছবি বারবার ভাইরাল হয়েছে। তবে কি নতুন করে সম্পর্কে জড়ালেন তিনি? নাকি এটা নেহাত সৌজন্য সাক্ষাৎ? সে ব্যাপারে কেউই কিছু জানাননি। 

সোমবার যুবভারতীতে মোহনবাগান বনাম জামশেদপুর ম্যাচ দেখতে এসেছিলেন পন্ত। মোহনবাগানের জন্য গলা ফাটাতে আসা দর্শকদের দেখে আপ্লুত লখনউ সুপার জায়েন্ট ক্যাপ্টেন। ইন্ডিয়ান সুপার লিগকে দেওয়া সাক্ষাতকারে ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটার বলেন, 'দর্শক আসনে বসে খেলা দেখার সুযোগ পেলাম। যেটা সাধারণভাবে পাই না। আর এটা দুর্দান্ত অভিজ্ঞতা।'  

আইপিএল-এ একেবারেই ছন্দে নেই ২৭ কোটির তারকা। কলকাতার সঙ্গে ম্যাচের আগেও খুব বেশি অনুশীলন করেননি ঋষভ পন্ত। মস্করা করেছেন কেকেআর ক্রিকেটারদের সঙ্গে। শুধুই তিনিই নন, আবেশ খান, নিকোলাস পুরান, ডোয়েন ব্র্যাভো, পন্ত, রাসেল, নারিন মিলে প্রায় এক ঘণ্টা গল্প করলেন নাইটদের নেটের পাশে। আইপিএলের চারটি ম্যাচ মিলিয়ে মাত্র ১৯ রান করেছেন। নেটে তবুও ব্যাট করলেন না। উইকেটকিপিং অনুশীলনও করলেন না। শুধুমাত্র সতীর্থদের সঙ্গে ফুটবল খেললেন। তার পরে গল্পে মেতে উঠলেন বাকিদের সঙ্গে। এখন দেখার লেডি লাকে ভর করে ইডেনে পন্ত ফর্ম ফিরে পান কিনা।

Advertisement

POST A COMMENT
Advertisement