Gautam Gambhir-Vaibhav Sooryavanshi: 'সবাইকে খুশি করা আমার কাজ নয়', বৈভবকে দলে না নেওয়া প্রসঙ্গে বললেন গম্ভীর; সূর্যবংশীর সঙ্গে সম্পর্কে ফাটল?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ওপেনিংয়ে বিকল্প হিসেবে ভাবা হয়েছিল বৈভব সূর্যবংশীকে। তবে ঈশান কিষান চোটের কারণে দলের বাইরে চলে যাওয়ায় সুযোগ পান এই তরুণ ক্রিকেটার। প্রথম ম্যাচে অবশ্য বড় রান করতে পারেননি তিনি। এক অঙ্কের রানেই শেষ হয় তাঁর ইনিংস।

Advertisement
'সবাইকে খুশি করা আমার কাজ নয়', সূর্যবংশীর সঙ্গে সম্পর্কে ফাটল কোচ গম্ভীরের?   কোচ গম্ভীর ও বৈভব
হাইলাইটস
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ওপেনিংয়ে বিকল্প হিসেবে ভাবা হয়েছিল বৈভব সূর্যবংশীকে
  • তবে ঈশান কিষান চোটের কারণে দলের বাইরে চলে যাওয়ায় সুযোগ পান এই তরুণ ক্রিকেটার

সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই শেষ ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। যদিও শেষ ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয়েছে শ্রেয়স আইয়ারদের। পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টির নিয়মরক্ষার ম্যাচে বৈভব সূর্যবংশীকে টিমে রাখেননি কোচ গৌতম গম্ভীর। তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা আশা করেছিলেন, এই ম্যাচে তরুণ বৈভব সুযোগ পাবেন। তবে প্রথম একাদশে তাঁকে দেখা যায়নি। আর সেই প্রশ্নে চাঁচাছোলা জবাব দিলেন গম্ভীর।   

দলের নির্বাচন নিয়ে ম্যাচের আগে মুখ খুলেছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তাঁর বক্তব্য, সকলকে খুশি করা তাঁর কাজ নয়। বরং দলের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়াই তাঁর দায়িত্ব। তাঁর কথায়, 'প্রথমত, আমার কাজ সবাইকে খুশি করা নয়। আমার কাজ সঠিক সিদ্ধান্ত নেওয়া, জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া নয়। সেই দায়িত্বই আমাকে দেওয়া হয়েছে।' 

গম্ভীরের এই বক্তব্য সামনে আসার পর গুঞ্জন শুরু হয়। অনেকে বলতে শুরু করেন, তাহলে কি বৈভবের সঙ্গে সম্পর্ক ভাল নয় গম্ভীরের? যদিও সেই বিষয়টিও খোলসা করেন কোচ। তিনি জানান, বাইরের মতামতের চেয়ে ড্রেসিংরুমের পরিবেশ এবং দলের স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, 'জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া খুব সহজ। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হল সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং ড্রেসিংরুমের ভিতরে প্রত্যেককে নিরাপত্তার অনুভূতি দেওয়া।' 

দলে প্রতিভার অভাব নেই বলেও স্বীকার করেছেন গম্ভীর। তবে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ভাল খেলা ক্রিকেটারদের আরও বেশি সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন তিনি। গম্ভীরের কথায়, 'অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। কিন্তু যারা দীর্ঘ সময় ধরে অসাধারণ পারফর্ম করেছে, তারা আরও বেশি সময় পাওয়ার যোগ্য। এই সিরিজেও আমরা সেই ভাবনাতেই এগিয়েছি।' 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ওপেনিংয়ে বিকল্প হিসেবে ভাবা হয়েছিল বৈভব সূর্যবংশীকে। তবে ঈশান কিষান চোটের কারণে দলের বাইরে চলে যাওয়ায় সুযোগ পান এই তরুণ ক্রিকেটার। প্রথম ম্যাচে অবশ্য বড় রান করতে পারেননি তিনি। এক অঙ্কের রানেই শেষ হয় তাঁর ইনিংস।

Advertisement

তবে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন বৈভব। করেন ৪৫ রান। সেই ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ভারতের বিশ্বরেকর্ড গড়া জুটির অংশ ছিলেন তিনি। কিন্তু ঈশান কিষান দলে ফিরতেই আবার প্রথম একাদশ থেকে বাদ পড়েন বৈভব। 

এদিকে আজ শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারায় নিউজিল্যান্ড। হ্যামিল্টনের সেডন পার্কে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান করে ভারত। ঈশান কিষান ৬১ এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার ৫০ রান করেন। জবাবে টিম সেইফার্টের ৯৩ এবং গ্লেন ফিলিপসের অপরাজিত ৬৫ রানের দাপটে ১৮ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এই জয়ের ফলে সিরিজের শেষ ম্যাচে সান্ত্বনা পেল কিউয়িরা। তবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতল ভারত।

POST A COMMENT
Advertisement