Team India: ভারতীয় T20 দলে Entry বৈভবের, Out সূর্যকুমার, নতুন ক্যাপ্টেন শ্রেয়স

টি২০ দলে অবশেষে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী। দুর্দান্ত আইপিএল মরসুমের পর ভারতীয় দলে তাঁর জায়গা পাওয়া ছিল সময়ের অপেক্ষা। বৈভবের জায়গা পাওয়ার পাশাপাশি বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকেও ছেঁটে ফেলল ভারতীয় দল। আইপিএল-এ খারাপ পারফর্ম করায় তাঁকে বাদ দেওয়া হল। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। 

Advertisement
ভারতীয় T20 দলে Entry বৈভবের, Out সূর্যকুমার, নতুন ক্যাপ্টেন শ্রেয়স

টি২০ দলে অবশেষে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। দুর্দান্ত আইপিএল (IPL 2026) মরসুমের পর ভারতীয় দলে (Team India) তাঁর জায়গা পাওয়া ছিল সময়ের অপেক্ষা। বৈভবের জায়গা পাওয়ার পাশাপাশি বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকেও (Suryakumar Yadav) ছেঁটে ফেলল ভারতীয় দল। আইপিএল-এ খারাপ পারফর্ম করায় তাঁকে বাদ দেওয়া হল। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। 

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে টি২০ সিরিজ খেলবে ভারতীয় দল। আর সেই সিরিজের জন্যই বৈভবকে দলে নেওয়া হল। বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিল কমিটির এক বৈঠকে সূর্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়েছে। আজ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হল। মূল দলে সুযোগ পেলে বৈভব হবেন ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়বেন। এর আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। 

ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের জায়গায় শ্রেয়াস আইয়ার আসবেন। বৈভব সূর্যবংশীও প্রথমবারের মতো ভারতীয় দলে জায়গা পেতে পারেন। আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডে তাঁকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষন,  শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা. অর্শ্বদীপ সি, প্রিন্স যাদব।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা, রবি বিষ্ণোই,
অভিষেক শর্মা, নীতীশ রেডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স সুরভ্যাব এবং যৌবন।

ভারতের আয়ারল্যান্ড সফর (জুন)
১ম টি২০ আই: ২৬ জুন, বেলফাস্ট
২য় টি২০ আই: ২৮ জুন, বেলফাস্ট

ইংল্যান্ড সফর (জুলাই)
জুলাই ১: প্রথম টি-টোয়েন্টি, চেস্টার-লে-স্ট্রিট
জুলাই ৪: দ্বিতীয় টি-টোয়েন্টি, ম্যানচেস্টার
জুলাই ৭: তৃতীয় টি-টোয়েন্টি, নটিংহ্যাম
জুলাই ৯। চতুর্থ টি-টোয়েন্টি, ব্রিস্টল
জুলাই ১১: পঞ্চম টি-টোয়েন্টি, সাউদাম্পটন
জুলাই ১৪: প্রথম ও ডিআই, বার্মিংহাম
জুলাই ১৬: দ্বিতীয় ও ডিআই, কার্ডিফ
জুলাই ১৯: তৃতীয় ও ডিআই, লর্ডস

Advertisement

 

POST A COMMENT
Advertisement