Vaibhav Suryavanshi Team India: গম্ভীরের টিম ইন্ডিয়ায় বৈভবের এন্ট্রি সময়ের অপেক্ষা, অভিষেক কবে হতে পারে?

১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। তাঁর ব্যাটের সামনে পড়ে মাথা ঘুরে যায় বাঘা বাঘা বোলারদের। তাই তাঁকে ভারতীয় জাতীয় দলের জার্সিতে সুযোগ দেওয়ার কথা উঠছিল অনেক দিন ধরেই। আর সেই দাবিকে মান্যতা দিয়ে এবার ভারতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভবের। যতদূর খবর, জুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াডে জায়গা হতে পারে তাঁর। 

Advertisement
গম্ভীরের টিম ইন্ডিয়ায় বৈভবের এন্ট্রি সময়ের অপেক্ষা, অভিষেক কবে হতে পারে?ভারতীয় দলে বৈভবের এন্ট্রি নিশ্চিত
হাইলাইটস
  • ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী
  • তাঁর ব্যাটের সামনে পড়ে মাথা ঘুরে যায় বাঘা বাঘা বোলারদের
  • জুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াডে জায়গা হতে পারে তাঁর

১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। তাঁর ব্যাটের সামনে পড়ে মাথা ঘুরে যায় বাঘা বাঘা বোলারদের। তাই তাঁকে ভারতীয় জাতীয় দলের জার্সিতে সুযোগ দেওয়ার কথা উঠছিল অনেক দিন ধরেই। আর সেই দাবিকে মান্যতা দিয়ে এবার ভারতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভবের। যতদূর খবর, জুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াডে জায়গা হতে পারে তাঁর। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, সিলেক্টররা বৈভবের নাম এই ট্যুরের জন্য শর্টলিস্ট করে ফেলেছেন। আইপিএল শেষ হওয়ার পরই এই ট্যুর হবে। সেখানে নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে পারে ভারত। আর সেখানেই ভারতীয় দলের হয়ে অভিষেক হতে পারে সূর্যবংশীর। যদিও এই বিষয়টা নিয়ে এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৈভব যদি সুযোগ পান, তাহলে ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে সবথেকে কনিষ্ঠতম ক্রিকেটারের শিরোপা জুটে যাবে তাঁর। এর আগে এই শিরোপা ছিল সচিন তেন্ডুলকারের। মাস্টার ব্লাস্টার ১৬ বছর ২০৫ দিন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে খেলতে নেমেছিলেন। আর যদি ভারতীয় মহিলা এবং পুরুষ দলের রেকর্ড মিলিয়ে দেখা যায়, তাহলে এই রেকর্ডের অধিকারী শেফালী ভার্মা। তিনি ১৫ বছর ৭ মাসে ভারতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন। 

তবে বৈভব যদি এই সিরিজে সত্যিই চান্স পান, তাহলে তিনি এই দুইজনের পরিসংখ্যানই ভেঙে দেবেন। গড়ে তুলবেন নতুন মাইলফলক।

মাথায় রাখতে হবে, এই বছরের আইপিএল-এ দারুণ ছন্দে রয়েছেন সূর্যবংশী। তিনি ৫টি ম্যাচে ২০০ রান করেছেন। তাঁর এভারেজ ৪০। আর স্ট্রাইকরেট ২৬৩.১৫। যদিও সোমবারের ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়ে গিয়েছেন। তারপরও বৈভবের রেকর্ড নজরকাড়া।

এই আইপিএল আরসিবি-এর বিরুদ্ধে অন্য ছন্দে ছিলেন বৈভব। তিনি মাত্র ২৬ বলে ৭৮ রান করে দেন। এছাড়া সিএসকে-এর বিরুদ্ধে ১৭ বলে ৫২ এবং এমআই-এর বিরদ্ধে ১৪ বলে ৩৯ রান করেন। 

আর শুধু রান নয়, তাঁর ভয়ডরহীন মানসিকতাও এই আইপিএল-এর চর্চায় বিষয়। তিনি জসপ্রীত বুমরাকে প্রথম বলেই ছক্কা হাঁকান। এমনকী যশ হ্যাজেলহুডকেও প্রথম বল থেকেই করেন অ্যাটাক। আর সেই কারণেই চর্চায় রয়েছেন বৈভব। আর এখন আশা করা হচ্ছে, তিনি খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে খেলতে চলেছেন। 

Advertisement

আসলে সিলেক্টররা খুব দ্রুত বৈভবকে সুযোগ দিতে চাইছিলেন না। আবার এমন একটা ট্যালেন্টকে অপেক্ষা করানোও সমীচীন নয়। এমন পরিস্থিতিতে সিলেক্টররা শেষমেশ বৈভবকে দলে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই খবর। 

 

POST A COMMENT
Advertisement