Virender Sehwag: সেহওয়াগের ডিভোর্স হচ্ছেই? এবার তো ইনস্টাতেও জোরাল ইঙ্গিত

গত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে, সেহওয়াগের প্রোফাইলে তাঁর স্ত্রী আরতির সব ছবি ডিলিট করা হয়েছে। তার ফলে ডিভোর্সের গুঞ্জন তৈরি হয়। এমনকী গত বছর দীপাবলির পুজোর ছবিতেও দেখা যায়, সেহওয়াগ একাই বসে আছেন। পাশের আসনটি খালি।  

Advertisement
সেহওয়াগের ডিভোর্স হচ্ছেই? এবার তো ইনস্টাতেও জোরাল ইঙ্গিতবীরেন্দ্র সেহওয়াগ ও আরতি
হাইলাইটস
  • একে অপরকে আনফলো করে দেন দুজনেই
  • প্রোফাইলে তাঁর স্ত্রী আরতির সব ছবি ডিলিট করা হয়েছে
  • ২০০০ সাল থেকে সেহওয়াগের সঙ্গে সম্পর্ক আরতির

প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ ডিভোর্সের পথে? জল্পনার মধ্যেই সেহওয়াগ ও তাঁর স্ত্রী আরতি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিলেন। যার নির্যাস, সেহওয়াগ ও আরতির বিবাহবিচ্ছেদের যে গুঞ্জন চলছিল, বৃহস্পতিবার তা আরও তীব্র হল।

একে অপরকে আনফলো করে দেন দুজনেই

বীরেন্দ্র সেহওয়াগ ও আরতির দাম্পত্য জীবন ২০ বছরের। দীর্ঘ কয়েক মাস ধরেই নাকি দুজনে আলাদা থাকেন। তবে অফিসিয়ালি ডিভোর্স হয়নি। হিন্দুস্তান টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার হঠাত্‍ই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দেন দুজনেই।

প্রোফাইলে তাঁর স্ত্রী আরতির সব ছবি ডিলিট করা হয়েছে

২০০৪ সালে বিয়ে হয়েছিল সেহওয়াগ ও আরতির। তাঁদের দুই ছেলে রয়েছে, আর্যবীর ও বেদান্ত। গত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে, সেহওয়াগের প্রোফাইলে তাঁর স্ত্রী আরতির সব ছবি ডিলিট করা হয়েছে। তার ফলে ডিভোর্সের গুঞ্জন তৈরি হয়। এমনকী গত বছর দীপাবলির পুজোর ছবিতেও দেখা যায়, সেহওয়াগ একাই বসে আছেন। পাশের আসনটি খালি।  

২০০০ সাল থেকে সেহওয়াগের সঙ্গে সম্পর্ক আরতির

আরতির জন্ম নয়াদিল্লিতে। লেডি ইরউইন সেকেন্ডারি স্কুল এবং ভারতীয় বিদ্যা ভবনে পড়াশোনা করেছিলেন তিনি। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের মৈত্রি কলেজে। ২০০০ সাল থেকে সেহওয়াগের সঙ্গে সম্পর্ক আরতির। ২০০৪ সালে প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলির বাসভবনে বিয়ে হয়েছিল তাঁদের। আপাতত দুজনের সম্পর্কের যা পরিস্থিতি, তাতে বিচ্ছেদের আগের সব ধরনের ইঙ্গিত স্পষ্ট।

POST A COMMENT
Advertisement