Diamond Harbor FC Enquiry: অভিষেকের ডায়মন্ড হারবার তদন্তের আওতায়, কী কী অভিযোগ নিশীথের?

Diamond Harbor FC Enquiry: ক্লাবের কাগজপত্র নিয়ে তদন্ত করার ইঙ্গিত দিয়েছেন নিশীথ। বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে অনেক অভিযোগ জমা পড়েছে। ক্লাবটি নিয়ম মেনে তৈরি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া ক্লাবের টাকা কোথা থেকে আসছে এবং কীভাবে খরচ করা হচ্ছে, তা নিয়েও অভিযোগ রয়েছে। সমস্ত বিষয়েই তদন্ত করে দেখা হচ্ছে।'

Advertisement
অভিষেকের ডায়মন্ড হারবার তদন্তের আওতায়, কী কী অভিযোগ নিশীথের?Diamond Harbor FC Enquiry: অভিষেকের ডায়মন্ড হারবার তদন্তের আওতায়, কী কী অভিযোগ নিশীথের?

Diamond Harbor FC Enquiry: অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে তদন্ত শুরু। একাধিক ব্যাপারে বেনিয়মের অভিযোগ উঠেছে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের ক্লাবের বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে ময়দানে। একের পর এক নেতা, প্রাক্তন মন্ত্রীদের ক্লাবকে বড় সমস্যায় পড়তে হচ্ছে। এর মধ্যেই ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিকের সাংবাদিক সম্মেলনের পর সদ্য আইএসএল-এ সুযোগ পাওয়া ডায়মন্ড হারবার এফসি-র ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।

কী বললেন ক্রীড়ামন্ত্রী?
ক্লাবের কাগজপত্র নিয়ে তদন্ত করার ইঙ্গিত দিয়েছেন নিশীথ। বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে অনেক অভিযোগ জমা পড়েছে। ক্লাবটি নিয়ম মেনে তৈরি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া ক্লাবের টাকা কোথা থেকে আসছে এবং কীভাবে খরচ করা হচ্ছে, তা নিয়েও অভিযোগ রয়েছে। সমস্ত বিষয়েই তদন্ত করে দেখা হচ্ছে।'

পাশাপাশি স্পনসরদের সঙ্গেও কথা বলা হবে। তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।  নিশীথ বলেন, 'ক্লাবের স্পনসরদেরও ডেকে কথা বলা হতে পারে। ক্লাবের জন্য টাকা কোথা থেকে আসছে এবং কীভাবে সেই অর্থ দেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।' যে মাঠে ডায়মন্ড হারবার এফসি-কে অনুশীলন করেন কোচ অন্তোনিও লোপেজ হাবাস, সেই মাঠ নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রীড়ামন্ত্রী।
 নিশীথের দাবি, যে মাঠে ডায়মন্ড হারবার এফসি অনুশীলন করত, সেখানে বেআইনি দখলের অভিযোগ ছিল। ইতিমধ্যেই সেই জায়গা দখলমুক্ত করার কাজ সম্পন্ন হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপও খুব শীঘ্রই সামনে আসবে।”

ক্রীড়ামন্ত্রী জানান, মন্ত্রকের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি নিয়ে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েসনের (IFA))সঙ্গেও আলোচনা হয়েছে। তাঁর বক্তব্য, 'মন্ত্রকের তরফে তদন্ত শুরু হয়েছে। আইএফএ-র সঙ্গেও আমরা নিয়মিত আলোচনা করছি। খুব শীঘ্রই এই বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছনো হবে।' তিনি আরও বলেন, 'এমন কিছু ফুটবলারকে সেখানে নেওয়া হয়েছিল, যারা সরকারি চাকরিতে কর্মরত। আমরা চাই সব ক্লাব ভালো খেলুক এবং এগিয়ে যাক। কিন্তু কোনও ক্লাব যদি বেআইনি কাজ করে, তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement