IND vs ENG Rain: আজ ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কে যাবে ফাইনাল? ICC-এর নিয়ম

আজ ICC T20 বিশ্বকাপে নামছে ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে যে জিতবে সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ফাইনাল। তবে আজকের সেমিফাইনালেও অনেকে বৃষ্টির ভয় পাচ্ছেন। তাঁরা জানতে চাইছেন, আজ যদি বৃষ্টি হয়, তাহলে ফাইনালে যাবে কে?

Advertisement
আজ ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কে যাবে ফাইনাল? ICC-এর নিয়মভারত-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
হাইলাইটস
  • আজ ICC T20 বিশ্বকাপে নামছে ভারত এবং ইংল্যান্ড
  • এই ম্যাচে যে জিতবে সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ফাইনাল
  • আজ যদি বৃষ্টি হয়, তাহলে ফাইনালে যাবে কে?

আজ ICC T20 বিশ্বকাপে নামছে ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে যে জিতবে সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ফাইনাল। তবে আজকের সেমিফাইনালেও অনেকে বৃষ্টির ভয় পাচ্ছেন। তাঁরা জানতে চাইছেন, আজ যদি বৃষ্টি হয়, তাহলে ফাইনালে যাবে কে?

মাথায় রাখতে হবে ভারতের সেমিফাইনালে ওঠার রাস্তা সহজ ছিল না। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর সুপার ৮-এ 'ডু অর ডাই' পরিস্থিতিতে পড়ে যায় ভারত। জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিততেই হতো। আর সেই দু'টি ম্যাচই জিতেছে ভারত। তারপর ফাইনালে উঠেছে সূর্যকুমার যাদব বাহিনী। 

ওদিকে ভারতের বিপক্ষে আজ নামতে চলেছে ইংল্যান্ড। তারা আবার সুপার ৮-এ সব ম্যাচই জিতেছে। গ্রুপ টপার হয়ে এসেছে সেমিফাইনালে। তাই আজকের ম্যাচ যে টানটান হতে চলেছে, এই কথা তো বলাই বাহুল্য!

বৃষ্টি হলে কী হবে?
এমন পরিস্থিতিতে অনেক ফ্যানই জানতে চাইছেন যে আজ যদি বৃষ্টি হয়, তাহলে ফাইনাল উঠবে কে? আর আপনার মনেও যদি এই প্রশ্ন থাকে, তাহলে শুনুন, আসলে ICC-এর তরফ থেকে একটা রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ আজ খেলা না হলে আগামিকাল মাঠে নামবে দুই দল। তখনই হবে ফয়সলা। 

আর ম্যাচ যদি বৃষ্টির জন্য পিছিয়ে যায়, সেক্ষেত্রে অফিশিয়ালরা বৃহস্পতিবার ৯০ মিনিট এবং শুক্রবার বাড়তি ১২০ মিনিট অপেক্ষা করবেন। যাতে অন্তত ৫ ওভার খেলা যায়। কিন্তু সেটাও যদি সম্ভব না হয়, তাহলেই যত সমস্যা। এমন পরিস্থিতিতে সুপার ৮ পয়েন্ট টেবিলের উপর ভিত্তি করেই পরের ফাইনালের অঙ্ক করা হবে। অর্থাৎ সুপার ৮-এ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যেই দলের অঙ্ক ছিল বেশি, তারাই উঠে যাবে ফাইনাল। এটাই হল সোজা হিসেব। 

আর সেই হিসেবে ইংল্যান্ডই এগিয়ে থাকবে। কারণ, তারা ছিল গ্রুপ টপার। ভারত গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে উঠেছে। 

প্রথম দিনই ম্যাচ শেষ করার চেষ্টা হবে
ICC প্রথম দিনই ম্যাচ শেষ করার চেষ্টা করবে। প্রয়োজন হলে কমানো হবে ওভার। এমনকী ৯০ মিনিট বাড়তি যোগ করা হতে পারে। 

Advertisement

রিজার্ভ ডে-এর নিয়মটা কী? 
ওই দিন আবার ১২০ মিনিট যোগ করা হবে। যদি প্রথম দিন ম্যাচ শুরু করেও শেষ না করা যায়, তাহলে পরের দিন সেখান থেকেই শুরু হবে ম্যাচ।

তবে দুই দিনই যদি ম্যাচ না হয়, তাহলে টস হবে না। বরং গ্রুপ ৮-এর টেবিলে যার পয়েন্ট বেশি, তারাই উঠবে। আর সেখানেই অ্যাডভান্টেজে থাকবে ইংল্যান্ড। 

 

POST A COMMENT
Advertisement