আজ বিশ্বকাপ থেকে পাক বিদায়?আজ সুপার ৮-এ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে তারা। আর এই ম্যাচটাই হতে পারে পাকিস্তানের জন্য ডু অর ডাই। এই ম্যাচে না জিতলে টুর্নামেন্ট বিদায়ের ঘণ্টা বেজে যেতে পারে।
আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুগার ৮-এর ম্যাচ ছিল পাকিস্তানের। আর সেই ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যায়। যার ফলে মাত্র ১ পয়েন্ট পায় পাকিস্তান। তবে বৃষ্টির জন্য যদি আজকের ম্যাচটাও ভেস্তে যায়, তাহলে বিপদে পড়তে পারে পাকিস্তান। তারা মাত্র ২ পয়েন্ট পাবে। এমতাবস্থায় অন্যদের ম্যাচের উপর তাকিয়ে থাকতে হবে পাক বাহিনীকে। অন্যরা খারাপ ফল করলেই টুর্নামেন্টের পরবর্তী ধাপে উঠতে পারে পাকিস্তান।
তাই আজ ম্যাচ জেতার জন্য মুখিয়ে থাকতে হবে পাকিস্তানকে। নইলে অন্যদের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনও উপায় থাকবে না।
তবে আজও ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের জন্য বৃষ্টি হতে পারে। এমনিতেই নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ার পর চাপে রয়েছে পাকিস্তান। তাই তাদের কাছে আজকের ম্যাচটা ভীষণই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেলেই খেলা শেষ।
বৃষ্টি কি হবে?
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে, এবার হয়তো ফিরতে পারে পাকিস্তানের ভাগ্য। এই ম্যাচে বৃষ্টির আশঙ্কা মাত্র ২ শতাংশ। এ দিন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর বিকেলের পর তা নেমে যেতে পারে ২৫ ডিগ্রির আশপাশে। যার সহজ অর্থ হল আজ দর্শকরা একটা দারুণ ম্যাচ উপহার পেতে চলেছেন।
মাথায় রাখতে হবে, অনেক দিন ধরেই পাকিস্তান রয়েছে শ্রীলঙ্কায়। এতদিনে শ্রীলঙ্কার আবহাওয়ার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছে পাক দল। সব ম্যাচ শ্রীলঙ্কায় থাকায় তারা অনেকটাই অ্যাডভান্টেজে রয়েছেন। এই দ্বীপ রাষ্ট্রের ধীর গতির পিচে তাদের স্পিন অ্যাটাক বিপক্ষকে বিপদে ফেলতে পারে। বিশেষত, আজ সমস্যায় পড়তে পারে ইংল্যান্ড। কারণ, তারা কোনও দিনই খুব একটা ভাল স্পিন খেলতে পারে না।
আজকের ম্যাচের অঙ্ক কেন পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ ?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের ম্যাচ ভেস্তে গিয়েছে। আর আজকের ম্যাচেও যদি সলমান আলি আঘার দল জিতে যায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৩। আর এমন পরিস্থিতিতে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বাড়তে পারে।
এরপর আবার শ্রীলঙ্কা ম্যাচ রয়েছে। সেই ম্যাচে জিতলে তো গ্রুপের শীর্ষে থাকতে পারে পাক দল। কিন্তু এই ম্যাচ যদি তারা হেরে যায় বা ভেস্তে যায়, তাহলে অন্যদের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। তেমন পরিস্থিতিতে রান রেট বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।