Rohit Sharma: রোহিত কি খেলবেন একদিনের বিশ্বকাপ? বড় কথা বলে দিলেন BCCI সচিব

সইকিয়ার কথায়, 'রোহিত শর্মা দুর্দান্ত খেলছেন। জল্পনায় ইন্ধন দেওয়ার কোনও প্রয়োজন নেই।' সাইকিয়ার এই মন্তব্যেই পরিষ্কার যে আপাতত টিমেই থাকছেন রোহিত। তাঁর অবসর নিয়ে জল্পনার কোনও মানেই নেই।

Advertisement
রোহিত কি খেলবেন একদিনের বিশ্বকাপ? বড় কথা বলে দিলেন BCCI সচিবরোহিত শর্মা
হাইলাইটস
  • রোহিত শর্মা দুর্দান্ত খেলছেন
  • জল্পনায় ইন্ধন দেওয়ার কোনও প্রয়োজন নেই
  • সাইকিয়ার এই মন্তব্যেই পরিষ্কার যে আপাতত টিমেই থাকছেন রোহিত

২০২৭ সালে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। আর সেই টুর্নামেন্টে রোহিত শর্মা খেলবেন কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। একটা অংশের সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ মনে করছেন, বিশ্বকাপের আগেই অবসর নিতে পারন ‘হিটম্যান’। আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি। কিন্তু সত্যিই কি এমনটা হতে চলেছে? এর মধ্যেই যাবতীয় জল্পনায় জল ঢাললেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, রোহিত শর্মা দুর্দান্ত ক্রিকেট খেলছেন। ফলে তাঁর অবসর নিয়ে বা ভারতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে অযথা জল্পনা তৈরি করার কোনও প্রয়োজন নেই।

সইকিয়ার কথায়, 'রোহিত শর্মা দুর্দান্ত খেলছেন। জল্পনায় ইন্ধন দেওয়ার কোনও প্রয়োজন নেই।' সাইকিয়ার এই মন্তব্যেই পরিষ্কার যে আপাতত টিমেই থাকছেন রোহিত। তাঁর অবসর নিয়ে জল্পনার কোনও মানেই নেই।

মাথায় রাখতে হবে, রোহিতের টিম ইন্ডিয়ায় ভবিষ্যৎ নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন উঠেছে। বিশেষত, অধিনায়কত্ব চলে যাওয়ার পরই তাঁর দলে থাকা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন অনেকে। যার ফলে জল্পনা আরও বাড়তে থাকে। তবে সেই জল্পনার এবার অবশান হয়েছে। বিসিসিআই জানিয়ে দিয়েছে যে রোহিত খেলবেন। অর্থাৎ ধরেই নেওয়া যায় ২০২৭-এর বিশ্বকাপে খেলবেন রোহিত শর্মা।

বোর্ড অব ডিরেক্টর পদের কী হবে?

ও দিকে আবার বিসিসিআই-এর পক্ষ থেকে ক্রিকেট ডিরেক্টর হিসেবে নতুন একটা পদ আনা হচ্ছে বলেও জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই বিষয়টা নিয়েও মুখ খুলেছেন সাইকিয়া। তিনি জানিয়েছেন, বোর্ডের এখনই কোনও ‘ক্রিকেট ডিরেক্টর’ নিয়োগের পরিকল্পনা নেই। 


মাথায় রাখতে হবে, সাম্প্রতি একটি বৈঠর করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে উপস্থিত ছিলেন ছিলেন দলের হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমন গিল ও শ্রেয়স আইয়ার, বিসিসিআই সভাপতি মিথুন মানহাস এবং সচিব দেবজিৎ সইকিয়া। আর সেই বৈঠকে বিষয়গুলি নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
 

 

POST A COMMENT
Advertisement