অলিম্পিকে বৈভব সূর্যবংশীর সঙ্গে মাঠে নামবেন বিরাট কোহলিও? বড়সড় জল্পনা

এক ইউটিউব চ্য়ানেলে দেওয়া সাক্ষাৎকারে শ্রীশন্থ বলেন, 'ভারতীয় ক্রিকেটের জন্য বিরাটের অবদান অনস্বীকার্য। যদি অলিম্পিক স্বর্ণপদকের প্রশ্ন আসে, আমি অনুরোধ করব বিরাট যেন দলে খেলেন। সিনিয়র এবং জুনিয়র খেলোয়াড়দের সংমিশ্রণ দরকার।' 

Advertisement
অলিম্পিকে বৈভব সূর্যবংশীর সঙ্গে মাঠে নামবেন বিরাট কোহলিও?বৈভব ও কোহলি
হাইলাইটস
  • ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে অলিম্পিকের আসরে ক্রিকেট হবে
  • সেই টুর্নামেন্টে স্বর্ণপদকের অন্যতম দাবিদার ভারত, এমনটাই মনে করা হচ্ছে

বৈভব সূর্যবংশী, এবারের আইপিএলে সবথেকে বেশি রান করেছেন। সবথেকে বেশি ছয়ও মারার রেকর্ডও রয়েছে তাঁরই ঝুলিতে। সেই বৈভব ও বিরাট কোহলিতে একসঙ্গে মাঠে দেখতে চান টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা বোলার শ্রীশন্থ। 

২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে অলিম্পিকের আসরে ক্রিকেট হবে। সেই টুর্নামেন্টে স্বর্ণপদকের অন্যতম দাবিদার ভারত, এমনটাই মনে করা হচ্ছে। গোটা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করতে শ্রীশন্থের পরামর্শ, দলকে শক্তিশালী করতে বৈভব সূর্যবংশী এবং বিরাট কোহলিকে নামানো উচিত। 

শ্রীশন্ত মনে করেন, অলিম্পিক স্বর্ণপদক জেতার লক্ষ্যে ভারতের সবচেয়ে শক্তিশালী দল মাঠে নামানো উচিত। তাঁর দাবি, কোহলি এবং সূর্যবংশীর জুটি ভারতীয় দলের জন্য নিখুঁত ভারসাম্য তৈরি করতে পারে। তাই দুজনকেই একসঙ্গে দলে রাখা দরকার। 

এক ইউটিউব চ্য়ানেলে দেওয়া সাক্ষাৎকারে শ্রীশন্থ বলেন, 'ভারতীয় ক্রিকেটের জন্য বিরাটের অবদান অনস্বীকার্য। যদি অলিম্পিক স্বর্ণপদকের প্রশ্ন আসে, আমি অনুরোধ করব বিরাট যেন দলে খেলেন। সিনিয়র এবং জুনিয়র খেলোয়াড়দের সংমিশ্রণ দরকার।' 

তিনি আরও বলেন, 'নির্বাচকদের উচিত বিরাট কোহলিকে টি-টোয়েন্টি দলে রাখা। তাঁর ফিটনেসের দিকে তাকান। এই মন্তব্যটি বিতর্কিত মনে হতে পারে, কিন্তু আমি নির্বাচকদের কাছে অলিম্পিকের জন্য দলে বিরাটকে অন্তর্ভুক্ত করার অনুরোধ করছি।' 

উল্লেখ্য, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জেতানোর পর বিরাট কোহলি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল জেতার পরপরই তিনি তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। অন্যদিকে, বৈভব সূর্যবংশী ভারতীয় ক্রিকেটে এক নতুন বড় নাম হিসেবে আবির্ভূত হয়েছেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি আইপিএল ২০২৬-এ ৭৭৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের খেতাব অর্জন করেছেন। 

প্রসঙ্গত, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও মহিলা বিভাগে ছয়টি করে দল অংশগ্রহণ করবে। ক্রিকেটের পাশাপাশি বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস (ছক্কা) এবং স্কোয়াশকেও খেলার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

POST A COMMENT
Advertisement