কলকাতা টেস্টের জন্য টিম ইন্ডিয়াঅ্যাসেজে অস্ট্রেলিয়ার দাপট অব্যহত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও আধিপত্য নিয়ে জয় পেয়েছে নিউজিল্যান্ডও। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় বদল এসে গিয়েছে। অস্ট্রেলিয়া শীর্ষস্থান ধরে রাখলেও, দ্বিতীয় স্থান ধরে রাখতে পারেনি দক্ষিণ আফ্রিকা। গতবারের চ্যাম্পিয়নদের টপকে গিয়েছে কিয়ুইরা। ভারত এখনও বেশ চাপে। প্রথম দুইয়ে থাকা তো দূর, ৬ নম্বরে রয়েছে শুভমন গিলের দল।
ফলে গতবারের মতো এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়াও অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এখান থেকে কোচ গৌতম গম্ভীর টিম ইন্ডিয়াকে বের করতে পারেন কিনা সেটাই দেখার। দেখে নেওয়া যাক, কোন দল কোন জায়গায় রয়েছে।
| দল | ম্যাচ | জয় | হার | ড্র | শতাংশ |
| অস্ট্রেলিয়া | ৬ | ৬ | ০ | ০ | ১০০ % |
| নিউজিল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ৭৭.৭৮% |
| দক্ষিণ আফ্রিকা | ৪ | ৩ | ০ | ১ | ৭৫% |
| শ্রীলঙ্কা | ২ | ১ | ০ | ১ | ৬৬.৬৭% |
| পাকিস্তান | ২ | ১ | ১ | ০ | ৫০% |
| ভারত | ৯ | ৪ | ৪ | ১ | ৪৮.১৫% |
| ইংল্যান্ড | ৮ | ২ | ৫ | ১ | ২৭.০৮% |
| বাংলাদেশ | ২ | ০ | ১ | ১ | ১৬.৬৭% |
| ওয়েস্ট ইন্ডিজ | ৮ | ০ | ৭ | ১ | ৪.১৭% |
সম্প্রতি ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের দুটোই হেরে গিয়েছে ভারত। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ড্র করে এসেছে শুভমন গিলের দল। তবে দক্ষিণ আফ্রিকার এই জয়, টেম্বা বাভুমাদের দুই নম্বরে তুলে দিয়েছিল। তবে সেই জায়গা ধরে রাখতে পারেনি তারা। নিউজিল্যান্ড সেই জায়গা কেড়ে নিয়েছে।
ভারতও নিজেদের অবস্থান হারিয়েছে। মাত্র ৪৮.১৫ শতাংশ জয়ের হার নিয়ে ছয় নম্বরে নেমে গিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ এই তালিকার লাস্টবয়। তারা ৮টি ম্যাচ খেলে, একটিতেও জয় পাননি। ২০২৭ সালে এই চক্র শেষ হলে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই প্রতিযোগিতার প্রথম তিন আসরে শিরোপা জিতেছে।