Yashasvi Jaiswal: খেলতে খেলতেই অসুস্থ জয়সওয়াল, ভর্তি হাসপাতালে; এখন কেমন আছেন?

মাঠে খেলছিলেন। এর মধ্যেই অসহ্য পেটে ব্যথা। অবস্থা এমন যে যশস্বী জয়সওয়ালকে নিয়ে যেতে হল হাসপাতালে। মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলির ম্যাচে খেলছিলেন মুম্বইয়ের ওপেনার জয়সওয়াল। সেই ম্যাচের মাঝেই পেটে যন্ত্রণা শুরু হয় ব্যাটারের। তার পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement
খেলতে খেলতেই অসুস্থ জয়সওয়াল, ভর্তি হাসপাতালে; এখন কেমন আছেন? যশস্বী জয়সওয়াল

মাঠে খেলছিলেন। এর মধ্যেই অসহ্য পেটে ব্যথা। অবস্থা এমন যে যশস্বী জয়সওয়ালকে নিয়ে যেতে হল হাসপাতালে। মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলির ম্যাচে খেলছিলেন মুম্বইয়ের ওপেনার জয়সওয়াল। সেই ম্যাচের মাঝেই পেটে যন্ত্রণা শুরু হয় ব্যাটারের। তার পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খেলা শুরু হওয়ার আগে থেকেই সমস্যায় ছিলেন জয়সওয়াল
খেলা শুরু হওয়ার আগে থেকেই পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছিল জয়সওয়ালের। সেই যন্ত্রণা নিয়েই ব্যাট করতে নামেন মুম্বইয়ের ওপেনার। ব্যাট করতে নামার সময় থেকেই তাঁকে দেখে মনে হচ্ছিল, একেবারেই সুস্থ নন জয়সওয়াল। ১৬ বলে ১৫ রান করে আউট হন তারকা ওপেনার। রিপোর্টে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি করানোর পর তাঁর আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যান করা হয়। 

কী হয়েছে জয়সওয়ালের?
তাতে জানা গিয়েছে, যশস্বীর ‘অ্যাকিউট গ্যাসট্রোএনটেরাইটিস’ হয়েছে। মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে। পাশাপাশি কয়েক দিন অন্তর হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করাতে হবে ভারতের টেস্ট দলের ওপেনারকে। 

মুস্তাক আলিতে দারুণ ছন্দে ওপেনার
মুস্তাক আলিতে দঅপেনারন্দে জয়সওয়াল। তিনটি ম্যাচে ১৪৫ রান করেছেন তিনি। ৪৮.৩৩ গড় ও ১৬৮.৬ স্ট্রাইক রেটে রান করেছেন দলের ওপেনার। তার মধ্যে একটি শতরানও রয়েছে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে মুস্তাক আলির পরের ম্যাচগুলিতে যশস্বীর খেলার সম্ভাবনা কম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে জায়গা পাননি তিনি। জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ও টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ ওপেন করলেও শুভমন গিল ফিরে যাওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে যশস্বীর সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। ফেব্রুয়ারি মাসে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে তিনি জায়গা পান কি না সে দিকে নজর থাকবে সকলের। যদি সেখানেও তিনি জায়গা না পান, তা হলে একেবারে আইপিএলে আবার মাঠে নামতে দেখা যাবে তাঁকে।   

Advertisement

POST A COMMENT
Advertisement