IPL-এ ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির, CSK-তে মাহির নতুন ভূমিকা নিয়ে কী বললেন হেড কোচ?

আর ধোনি যখন নতুন ভূমিকায়, ঠিক তখনই কঠিন আইপিএল মরসুমের পর নতুন করে দল গড়ার চেষ্টা করছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই। দলের নতুন হেড কোচের দায়িত্ব নিয়েছেন জাহির খান। আগামী মরসুমে দলকে নতুন করে গুছিয়ে নেওয়ার লড়াইয়ে তিনি পাশে পাবেন ধোনিকে।

Advertisement
IPL-এ ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির, CSK-তে মাহির নতুন ভূমিকা নিয়ে কী বললেন হেড কোচ?ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির (ছবি: পিটিআই)
হাইলাইটস
  • কঠিন আইপিএল মরসুমের পর নতুন করে দল গড়ার চেষ্টা করছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই
  • দলের নতুন হেড কোচের দায়িত্ব নিয়েছেন জাহির খান
  • আগামী মরসুমে দলকে নতুন করে গুছিয়ে নেওয়ার লড়াইয়ে তিনি পাশে পাবেন ধোনিকে

আইপিএল-এ ব্যাট হাতে আর মাঠে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। তাতেই একটা যুগের অবসান হল। এমনটা মেনে নিচ্ছেন চেন্নাই সুপার কিংসের (CSK) নতুন হেড কোচ জাহির খান। 

যদিও আইপিএল থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না ধোনি। বরং তিনি দলের মেন্টর হিসেবে কাজ করবেন।

আর ধোনি যখন নতুন ভূমিকায়, ঠিক তখনই কঠিন আইপিএল মরসুমের পর নতুন করে দল গড়ার চেষ্টা করছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই। দলের নতুন হেড কোচের দায়িত্ব নিয়েছেন জাহির খান। আগামী মরসুমে দলকে নতুন করে গুছিয়ে নেওয়ার লড়াইয়ে তিনি পাশে পাবেন ধোনিকে।

CSK-র ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে জাহির বলেন, 'গত এক সপ্তাহ আমাদের সকলের কাছেই আবেগঘন ছিল। মনের মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে। প্রতি বছরই আমরা আশা করি, এই মরসুমে MS-কে দলের হয়ে খেলতে দেখা যাবে। এবারও তাঁকে দেখা যাবে, তবে অন্য ভূমিকায়। তাই এটা মিশ্র অনুভূতি।'

তিনি আরও বলেন, 'ক্রিকেটার হিসেবে ওর যাত্রা অসাধারণ। এন শ্রীনিবাসন একেবারে ঠিকই বলেছিলেন, MS-কে ছাড়া CSK-র অস্তিত্ব কল্পনা করা যায় না। সত্যিই বিষয়টা তাই।'

গত ১৭ নভেম্বর ধোনির ক্রিকেটার হিসেবে অবসরের বিষয়টি নিশ্চিত করে CSK। দলটি জানায়, এবার থেকে দলের মেন্টরের দায়িত্ব পালন করবেন তিনি।

জাহির বলেন, 'আমি খুশি যে ও আমার সঙ্গে দায়িত্ব ভাগ করে নেবে। আমার কাজ অনেক সহজ করে দেবে। সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। আমাদের মেন্টর হিসেবে পাশে থাকবে।'

তিনি আরও যোগ করেন, 'এই বিষয়টি নিয়ে আমি উত্তেজিত এবং আগামিদিনের দিকে তাকিয়ে রয়েছি। তবে ওর এই সিদ্ধান্তের জন্য আবেগপ্রবণও হয়ে পড়ছি।'

মাথায় রাখতে হবে, চেন্নাই সুপার কিংস আর ধোনি এক কথায় সমার্থক। পাঁচটি আইপিএল এবং দু'টি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেতাব জিতিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে ফিটনেসজনিত সমস্যার কারণে ২০২৬ সালের মরসুমে একটিও ম্যাচ খেলেননি তিনি।

Advertisement

ধোনির সিদ্ধান্ত কি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন জাহির?
জাহির স্বীকার করেছেন, ক্রিকেটার হিসেবে ধোনির সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাঁর কাছে অপ্রত্যাশিত ছিল। এর আগে CSK-র মালিক রূপা গুরুনাথ জানিয়েছিলেন, প্রাক্তন অধিনায়ক ফ্র্যাঞ্চাইজিকে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি হয়তো আর ক্রিকেটার হিসেবে ফিরবেন না।

তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে বিষয়টি আমার কাছে অপ্রত্যাশিত ছিল। ও খুব সূক্ষ্মভাবে বিষয়টি উল্লেখ করেছিল। আপনারা জানেন, ও কখনও কোনও বড় খবর তৈরি করতে পছন্দ করে না। কথার মাঝেই স্বাভাবিকভাবে বলেছিল, ঠিক আছে, এ বার নিলামে খরচ করার জন্য তোমাদের হাতে কিছু অতিরিক্ত টাকা থাকবে।'

 

POST A COMMENT
Advertisement