Advertisement
খেলা

FIFA World Cup 2026: বুড়ো হাড়ে ভেল্কি, রোনাল্ডো সহ এই ৮ ফুটবলারই এবারের বিশ্বকাপের সবচেয়ে প্রবীন

আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হতে চলা আসন্ন বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল তালিকা প্রকাশ হয়েছে। ৪৮টি দল জুড়ে মোট ১২৪৮ জন খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, যাদের মধ্যে ৩৫৭ জনের পূর্ববর্তী বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে।
  • 1/8

স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন (৪৩) এবারের আসরের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হবেন। তিনি বিশ্বকাপে খেলতে যাওয়া দ্বিতীয়-বয়স্ক খেলোয়াড়। তার আগে ছিলেন মিশরীয় গোলরক্ষক এসাম এল হাদারি, যিনি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ৪৫ বছর বয়সে খেলেছিলেন।
  • 2/8

এর পরেই আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৪১) ২০২৬ সালে সবচেয়ে বয়স্ক হবেন। তবে তাঁর ফিটনেস যে জায়গায় রয়েছে তা দেখে পর্তুগালের কোচ জানিয়ে দিয়েছেন তিনি, পরের বিশ্বকাপেও খেলতে পারেন।
  • 3/8

তিন নম্বরে আছেন গিয়ারমো ওচোয়া। মেক্সিকান এই গোলকিপার নজরে এসেছিলেন ব্রাজিলের বিরুদ্ধে দারুণ গোলকিপিং করে। ২০১৪ সালের বিশ্বকাপে তাঁর একের পর এক সেভ ব্রজিলকে গোল কোর্টে দেয়নি। গোলশূন্য ড্র হয় সেই ম্যাচ।
  • 4/8

বিশ্ব ফুটবলে অন্যতম বড় নাম লুকা মদ্রিচ। ৪০ বছর বয়স্ক এই মিডফিল্ডারকে ফের ক্রোয়েশিয়ার হয়ে খেলতে দেখা যাবে। ৬টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, একাধিক লা লিগা ও ঘরোয়া ট্রফি, ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা মিডফিল্ড ট্রিও (ক্রুস–কাসেমিরো–মদ্রিচ যুগ) গড়ে তোলা, মেস
  • 5/8

বিশ্ব ফুটবলে অন্যতম বড় নাম লুকা মদ্রিচ। ৪০ বছর বয়স্ক এই মিডফিল্ডারকে ফের ক্রোয়েশিয়ার হয়ে খেলতে দেখা যাবে। ৬টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, একাধিক লা লিগা ও ঘরোয়া ট্রফি, ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা মিডফিল্ড ট্রিও (ক্রুস–কাসেমিরো–মদ্রিচ যুগ) গড়ে তোলা, মেসি-রোনাল্ডো যুগের আধিপত্য ভেঙে ২০১৮ সালে ব্যালন ডি’অর জয়।
 
এডিন জোকো, বসনিয়া হার্জেগোভিনার তারকা ফুটবলার। ৪০ বছর বয়সে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন ম্যানচেস্টার সিটির প্রাক্তন এই তারকা। বসনিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৩ গোল) তিনি।
  • 6/8

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর দুই বছর পর আবারও জার্মানি দলে ফিরতে যাচ্ছেন ম্যানুয়েল নয়ার। ৪০ বছর বয়সী বায়ার্ন মিউনিখ গোলরক্ষককে ২০২৬ বিশ্বকাপের ২৬ সদস্যের দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান।
  • 7/8

কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। তাঁদের দলের গোলকিপার ভোজিনহা ৪০ বছর বয়সে প্রথম ও সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে নামছেন। আফ্রিকান কাপ অব নেশনস (AFCON) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
  • 8/8